খাগড়াছড়িতে বাস খাদে পড়ে আহত ৯

আপডেট : ২৪ জুন ২০২৫, ০১:১৬ পিএম

খবর পেয়ে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনখাগড়াছড়ির রামগড়ে ঢাকা থেকে ছেড়ে আসা ‘শান্তি পরিবহণ’ নামের একটি বাস রাস্তার পাশে খাদে পড়ে গেছে। এতে অন্তত ৯ জন যাত্রী আহত হয়েছেন। যাত্রীদের অভিযোগ, চালকের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে এই দুর্ঘটনা ঘটেছে। যাত্রীরা তাঁকে বারবার সতর্ক করলেও কর্ণপাত করেননি চালক। ঘটনার পর ঘটনাস্থল থেকে পলিয়ে যান চালক।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন- নজরুল ইসলাম, বাসের হেলপার রমজান আলী, তানিয়া, হাজেরা বেগম, বাসের সুপারভাইজার আজাদ, জাহিদা আক্তার, মো. রেজওয়ান, খোরশেদ আলম ও মো. ইব্রাহিম।

পুলিশ জানায়, বাসটি খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। রামগড়-জালিয়াপাড়া সড়কের মাহবুবনগর নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এদিকে খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার শুরু করে। পরে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে জালিয়াপাড়ায় বিজিবি হাসপাতালে পাঠায়। এতে ৯ জন আহত হন।

মো. ইব্রাহিম নামে এক আহত যাত্রী বলেন, ‘বাসটি সোমবার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসে। শুরু থেকে চালক খুব বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। মুন্সিগঞ্জে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলেও ভাগ্যক্রমে বড় দুর্ঘটনা থেকে বেঁচে যাই। যাত্রীরা চালককে বার বার সতর্ক করলেও তিনি কর্ণপাত করেননি।’

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় বাস। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনআরেকজন যাত্রী বলেন, ‘মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে রামগড়ের মাহবুবনগর নামক স্থানে পৌঁছালে চালক ঘুমের ঘোরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দ্রুতগতির বাসটি রাস্তার বাহিরে গিয়ে পাশের খাদে পড়ে যায়।’

বিষয়টি নিশ্চিত করে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ফোর্স নিয়ে আমি ঘটনাস্থলে পোঁছে উদ্ধার ও নিরাপত্তার দায়িত্ব পালন করি। আহতদের বিজিবি হাসপাতালে পাঠানো হয়।’

ওসি আরও বলেন, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজন যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার বাসটি খাদ থেকে উদ্ধার করে পুলিশের হেফাজতে আনা হবে। চালক পলাতক রয়েছে। 

চট্টগ্রামের খুলশীর একটি ভবন থেকে বিদেশি নাগরিকসহ আটক ৬৩ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তায় তাদের সিএমপি কার্যালয়ে নেওয়া...
কক্সবাজারে প্রথমবারের মতো উৎপাদন হচ্ছে বিদেশি জাতের ভেনামি চিংড়ির পোনা। সমুদ্রের পাশে গড়ে ওঠা নিরিবিলি হ্যাচারিতে সফলভাবে উৎপাদনের পর দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে এসব পোনা। হ্যাচারি...
পোলট্রি জোন খ্যাত জয়পুরহাটেও বাড়ছে হাঁস-মুরগি ও ডিমের দাম। গত ৩ মাসে প্রতি কেজিতে মুরগির দাম বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা। হালি প্রতি ৬ থেকে ৭ টাকা বেড়েছে ডিমের দাম। ব্যবসায়ীদের দাবি তীব্র গরম ও...
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আবারও বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। বর্তমানে লেকে পানির...
জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার দুপুরে রাজধানীতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভা থেকে দাবি করা হয়, নতুন...
বিশ্ব অর্থনীতি ও ক্ষমতা কাঠামোর নতুন সমীকরণ নিয়ে ভারতের নয়াদিল্লিতে বসতে যাচ্ছে ১৮তম ব্রিকস সম্মলেন। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বরের এই সম্মেলনে অংশ অংশ নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা...
মাঝে কিছুটা নীরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার যেন সেই নীরবতাই ভাঙলেন তিনি!  বেগুনি শাড়িতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এমন এক ক্যাপশন দিয়েছেন, যেখানে প্রতি লাইনে ফিরে আসার ইঙ্গিত।...
রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ, মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেওয়া হয়।...
লোডিং...

এলাকার খবর