মা-২ সন্তানকে গণপিটুনিতে হত্যা: মামলাও নেই, আটকও নেই

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৬:০৭ পিএম

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গণপিটুনিতে মা-মেয়েসহ একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনার একদিন পার হলেও এখনও থানায় মামলা দায়ের করা হয়নি। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। আজ শুক্রবার নিহতদের মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

গতকাল বৃহস্পতিবার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ি গ্রামে মাদক ব্যবসার অভিযোগে ওই পরিবারের তিন সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। নিহতরা হলেন— কড়ইবাড়ি গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৫), তাঁর ছেলে রাসেল মিয়া (২৮), ও মেয়ে জোনাকি আক্তার (২২)। একই ঘটনার সময় রুবির আরেক মেয়ে রুমা আক্তার মারাত্মক আহত হন এবং বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

এ ঘটনায় কড়ইবাড়ি গ্রাম এবং আশপাশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহতদের বাড়ি ও আশপাশের এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত রুবির বাড়িতে শুক্রবার সকাল থেকে পুলিশ সদস্যরা পাহারা দিচ্ছেন। স্থানীয়রা জানান, মাদক কারবারি হিসেবে রুবির বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ তাকে আগেও গ্রেপ্তার করেছিল।

স্থানীয় সূত্রের মতে, রুবি প্রায় ৪০ বছর ধরে মাদক ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার নামে ‘রুবি আক্তার মঞ্জিল’ নামে ৬ তলা একটি ভবন রয়েছে যেখানে তার ছেলে-মেয়ে ও জামাতারা থাকেন। এলাকাবাসী দীর্ঘদিন ধরে তাঁদের অত্যাচারে অতিষ্ট হয়ে বুধবার ‘মাদকমুক্ত’ করার সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষ ও হত্যাকাণ্ড সংঘটিত হয়।

অপর একটি সূত্র জানায়, এক স্কুল শিক্ষকের মোবাইল চুরির ঘটনার পর এলাকাবাসী আরো ক্ষিপ্ত হয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে সন্ধ্যায় উত্তেজনা ছড়ায়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে ওই পরিবারের ওপর হামলা চালানো হয়। হামলার সময় বাড়ি ভাঙচুরও করা হয়।

রাসেলের স্ত্রী মীম আক্তার বলেন, মোবাইল চুরির ঘটনাকে অজুহাত করে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। তিনি জানান, হামলার আগের রাতে তাঁকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। ঘটনার পর থেকে তাঁর শ্বশুর ও ননদ নিখোঁজ রয়েছেন।

বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, ঘটনার সব দিক তদন্ত করা হচ্ছে। আইন নিজের হাতে নেওয়া কখনোই কাম্য নয়। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
রাজধানীর রমনা থানাধীন কাকরাইল মোড় প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মীর ইয়ার বেলুচ। দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ইতিহাস, অতীত নেতাদের ব্যর্থতা ও জটিল ভূ-রাজনৈতিক বাস্তবতার মধ্যে...
চার বছরের অপেক্ষার অবসান। আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই—বিশ্বকাপের ফাইনাল। একদিকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের পরাশক্তি স্পেন। নব্বই মিনিট, কিংবা তারও বেশি...
মৃত্যুর ১৪ বছর পরও পাঠক মহলে সমান জনপ্রিয় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। গবেষক ও প্রকাশকদের মতে, তাঁর সৃষ্ট চরিত্র, সহজ-সাবলীল ভাষা ও মধ্যবিত্ত জীবনের চিত্রায়ণ এখনো পাঠকদের আকৃষ্ট করে।
গত জানুয়ারিতেই বাংলাদেশসহ বিশ্ববাজারে স্বর্ণের দাম ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। দেশে প্রতি ভরি সোনার দাম প্রায় ৩ লাখ টাকার কাছাকাছি চলে যায়। মানুষের মনে তখন প্রশ্ন ওঠে, সোনা কেনা কি তবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর