মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১২:০৯ পিএম

কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শিমুল বিল্লাহসহ ৩৮ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়েছে। নিহত রুবি বেগমের মেয়ে রিক্তা বেগম বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় মামলাটি করেছেন।

মামলার তথ্য আজ শনিবার সকালে নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান। তিনি জানান, শুক্রবার রাতে মামলাটি করা হয়। মামলায় ৩৮ জনের নাম উল্লেখসহ আরও ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার সকালের এই ঘটনায় দুজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। শুক্রবার দিবাগত রাত ৩টায় কুমিল্লার মুরাদনগরের আকবপুর এলাকা থেকে তাঁদের আটক করে থানায় সোপর্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)। 

ওসি মাহফুজুর রহমান জানিয়েছেন, আটক দুজনকে এই মামলার গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শনিবার তাঁদের আদালতে নেওয়া হবে।

এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কড়ইবাড়ি গ্রামে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে গণপিটুনি দিয়ে একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, পরিবারটি দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে নিহতদের পরিবারের অন্য সদস্যরা বলছেন, মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ড। 

এই ঘটনায় নিহতেরা হলেন—খলিলুর রহমানের স্ত্রী রোকসানা বেগম ওরফে রুবি (৫৩), তাঁর ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে তাসপিয়া আক্তার ওরফে জোনাকি (২৯)। এ ঘটনায় পরিবারের আরেক সদস্য রুমা আক্তার (২৮) গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন।

শুক্রবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতদের ময়নাতদন্ত শেষে রাতেই কড়ইবাড়ি কবরস্থানে তাদের দাফন করা হয়। 

আটক মো. সবির আহমেদ ও মো. নাজিমউদ্দীন বাবুল। ছবি: সংগৃহীতএ ঘটনায় কড়ইবাড়ি গ্রাম এবং আশপাশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহতদের বাড়ি ও আশপাশের এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুবি প্রায় ৪০ বছর ধরে মাদক ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ‘রুবি আক্তার মঞ্জিল’ নামে তাঁর একটি ৬তলা ভবন রয়েছে, যেখানে ছেলে-মেয়ে ও জামাতারা থাকেন। এলাকাবাসী দীর্ঘদিন তাঁদের অত্যাচারে অতিষ্ট হয়ে বুধবার ‘মাদকমুক্ত’ করার সিদ্ধান্ত নেয়।

অপর একটি সূত্র জানায়, এক স্কুল শিক্ষকের মোবাইল চুরির ঘটনার পর এলাকাবাসী আরও ক্ষিপ্ত হয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে সন্ধ্যায় উত্তেজনা ছড়ায়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে ওই পরিবারের ওপর হামলা চালানো হয়। হামলার সময় বাড়ি ভাঙচুরও করা হয়।

নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মীর ইয়ার বেলুচ। দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ইতিহাস, অতীত নেতাদের ব্যর্থতা ও জটিল ভূ-রাজনৈতিক বাস্তবতার মধ্যে...
চার বছরের অপেক্ষার অবসান। আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই—বিশ্বকাপের ফাইনাল। একদিকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের পরাশক্তি স্পেন। নব্বই মিনিট, কিংবা তারও বেশি...
মৃত্যুর ১৪ বছর পরও পাঠক মহলে সমান জনপ্রিয় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। গবেষক ও প্রকাশকদের মতে, তাঁর সৃষ্ট চরিত্র, সহজ-সাবলীল ভাষা ও মধ্যবিত্ত জীবনের চিত্রায়ণ এখনো পাঠকদের আকৃষ্ট করে।
গত জানুয়ারিতেই বাংলাদেশসহ বিশ্ববাজারে স্বর্ণের দাম ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। দেশে প্রতি ভরি সোনার দাম প্রায় ৩ লাখ টাকার কাছাকাছি চলে যায়। মানুষের মনে তখন প্রশ্ন ওঠে, সোনা কেনা কি তবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর