ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৬:৫১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের ছাদ থেকে মাইমুনা আক্তার ময়না (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে সরাইল উপজেলার শাহবাজপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে, শনিবার দুপুরে মাদরাসা থেকে ফেরার পথে নিখোঁজ হয় মাইমুনা। এর পর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি।

মাইমুনা শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের ছন্দুমিয়া পাড়ার সৌদি প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে।

এ বিষয়ে মাইমুনার মামা মো. লিমন বলেন, গতকাল বিকেল থেকে মাইমুনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে বাড়ির পাশের মসজিদের দ্বিতীয় তলার ছাদ থেকে ওর মরদেহ উদ্ধার করা হয়। অনেকেই ধারণা করছেন তাকে প্রথমে ধর্ষণ করা হয়েছে এবং পরে হত্যা করা হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘মাইমুনার মুখ ইট দিয়ে আঘাত করে পুরোপুরি বিকৃত করে ফেলা হয়েছে। শিশুটির শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

চিকিৎসার অবহেলায় রাজধানীর পদ্মা জেনারেল হাসপাতালে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ তুলেছে পরিবারের। রোববার রাতে মারা যায় আয়ান আবদুল্লাহ নামের ওই শিশু। তবে কর্মরত মেডিকেল অফিসারের দাবি, রাত ৮টার...
চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি স্বর্ণ আত্মসাতের মামলায় পুলিশের কনস্টেবল জাকির হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন। 
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে কনসার্ট নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কলেজের পেছনে ছাত্রাবাসের ভেন্যুতে। মূল কলেজের সামনের মাঠে বিশাল প্যান্ডেলে এখন শুধু...
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নারীদের গোসলের সময় গোপনে ছবি ধারণকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারী-পুরুষ-শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
চোরের মায়ের বড় গলা–সাবেক অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের অবস্থা এখন এরকম বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সাম্প্রতিক ঘটনা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান বাঁধন। একইসঙ্গে ইতালিতে ঘটনার পর স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া নিরাপত্তা ও...
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
অস্থিরতা শুরু হয়েছে বেকারি শিল্পে। কেক, রুটি, বিস্কুটের দাম বেড়েছে ২০ শতাংশ পর্যন্ত। কাঁচামালের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটের কারণে দাম সমন্বয় করা হয়েছে বলে দাবি বেকারি মালিক সমিতির। ভোক্তারা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর