চট্টগ্রামে বন উজাড়ে বন বিভাগও দায় এড়াতে পারে না: পার্বত্য উপদেষ্টা

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০২:২৬ পিএম

চট্টগ্রামে বন উজাড়ে বন বিভাগ দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। আজ শনিবার সকালে রাঙামাটি শহরের জিমনেসিয়াম মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

৭ দিনের বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে এই উপদেষ্টা বলেন, ‘আশির দশকে পার্বত্য চট্টগ্রাম যে গাছ, বাঁশগুলো দাঁড়িয়ে ছিল, সেগুলো একটিও নেই। আশির দশক পরবর্তী পার্বত্য চট্টগ্রামের বনায়ন ধ্বংস হয়ে গেছে। বন নির্ভর কাপ্তাই কর্নফুলী পেপার মিলটি চালু করণের অবস্থা আমি দেখি না। তবুও আমি বলেছি চালু করা যায় কিনা দেখেন। অন্তত কিছু মানুষের হলেও কর্মসংস্থান হবে।’

তিনি বলেন, ‘পাহাড়ে বনের এ অবস্থার জন্য এ এলাকার মানুষজন প্রত্যেকে কম বেশী দায়ী। এ ক্ষেত্রে বন বিভাগও কম দায়ী নয়।’

সুপ্রদীপ চাকমা আরও বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের বাইরে মুন্সিগঞ্জ, নরসিংদী এমনটি সিলেটেও পার্বত্য চট্টগ্রামের চেয়ে বেশী বনভূমি দেখা যায়। সেখানে পার্বত্য চট্টগ্রাম বন কই? পার্বত্য চট্টগ্রামের এ অবস্থা হলো কেন?’

সুপ্রদীপ চাকমা বলেন, ‘যেসব গাছ পরিবেশের জন্য ক্ষতি করছে সেটা নিয়ে একটা জরিপ করা দরকার। কোনো জরিপ ছাড়া কথা বলা হচ্ছে, কখনো জুম চাষ ক্ষতি, আদা হলুদ লাগানো যাবে না- এসমস্ত অনেক অবৈজ্ঞানিক কথা বলা হয়। শুধু বললে হবে না, এ থেকে উত্তোরণের পথও বের করতে হবে।’

অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক মো হাবিব উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ, রাঙামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার, রাঙামাটি সিভিল সার্জন ডা. নুয়েন খীসা, রাঙামাটি পুলিশ সুপার এম ফরহাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেনসহ অন্যান্য বন বিভাগের বিভাগীয় কর্মকর্তারা। আগামী ৮ আগস্ট পর্যন্ত এ মেলা চলবে।

পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিনগত রাত ১২টার পর দোগাছী বাজারে অবস্থিত ব্যাংকটির শাখায় এ ঘটনা হয়। এ সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা’...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার চেষ্টা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পর্যটন এলাকা রাধানগরে এ ঘটনা ঘটে। হামলার চেষ্টার একটি...
নেত্রকোণার মদনে কওমি মাদরাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর কর্তৃক মাদরাসাছাত্রীকে (১২) ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার বহুল আলোচিত মামলার রায় আগামীকাল বুধবার হওয়ার কথা রয়েছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে লাগা এ আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 
ভারতের উত্তরপ্রদেশে দীপাবলির রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মরের দেহরক্ষী বাহিনীর এক সেনাসদস্য। তার নাম সৌরভ তোমার। গুরুতর আহত অবস্থায় মিরাটের...
রাজধানীর দারুসসালাম থানার আওতাধীন গাবতলী এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী পর্বতের সামনে সড়কে এ দুর্ঘটনা হয়। তাৎক্ষণিকভাবে নিহত দুই...
কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে পুলিশের মাদকবিরোধী অভিযানে হামলা হয়েছে। এসময় মাদক কারবারিদের হামলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই উপ-পরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার রাত...
নথিপত্রহীন ও অনিয়মিতভাবে ইউরোপে যাওয়া আরও ৪৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে গ্রিস থেকে ৪০ জন এবং সাইপ্রাস থেকে চারজন রয়েছেন। ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর