মাদরাসার চতুর্থ তলায় আটকে ছিল শিশু, উদ্ধার করল ফায়ার সার্ভিস

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০১:৫৫ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় আবাসিক মাদরাসার এসির আউটডোরে আটকা পড়া মো. রায়হান নামের ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে টোরাগড় এলাকার আল ইহসান মাদরাসায় এই ঘটনা ঘটে।

সহপাঠীরা জানান, এ মাদ্রাসায় শতাধিক শিক্ষার্থী রয়েছে। সকল ৯টায় ঘুমানোর সময়। সবাই যখন ঘুমে তখন সে এখানে কীভাবে চলে যায় কেউ বলতে পারে না। তবে ধারণা করা হচ্ছে সে পালাতে গিয়ে সেখানে আটকে পড়েছে। মাদ্রাসার শিক্ষকেরা রায়হানকে নামাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ছাদ থেকে তাকে উদ্ধার করে।

শিশুর মা মাহমুদা বেগম বলেন, দুই দিন আগে রায়হানকে এ মাদরাসার হেফজ্ বিভাগে ভর্তি করানো হয়। সকালে এমন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। ফায়ার সার্ভিসের সদস্যরা রয়হানকে সুস্থ অবস্থায় উদ্ধার করায় কৃতজ্ঞতা জানান তিনি। 

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে শিশুটি সুস্থভাবে উদ্ধার করতে সক্ষম হয়েছে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তবে এ বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষের কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।

যথাযথ তদারকির অভাব আর অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত চট্টগ্রামের চান্দগাঁও কালুরঘাট বেতার কেন্দ্রের পাশে জিয়া স্মৃতি কমপ্লেক্স। এক ছাদের নিচে দেশের সব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও স্থাপত্য নিদর্শন ফুটিয়ে...
সংস্কার না করায় দীর্ঘদিন ধরেই বেহাল বরিশাল শহরসহ বিভিন্ন জেলার সড়ক-মহাসড়ক। দুর্ভোগে যাত্রী, পথচারী ও চালকরা। ছোট-বড় গর্ত আর ভাঙ্গা-চোরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি...
কক্সবাজারের রামুতে বিজিবি চেকপোস্ট ইয়াবাসহ মোহাম্মদ আলী মুন্না শিকদার (২৭) নামের এক এপিবিএন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৫৪ হাজার ইয়াবা, একটি মোটরসাইকেল, দুটি আইফোন ও নগদ ৫০...
নেত্রকোণায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী  সাদিয়া আক্তারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের কুড়পার এলাকা থেকে আটক নেত্রকোণা মডেল থানা...
গ্রাহকদের আরও দ্রুত, পেশাদার এবং মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে চট্টগ্রামে প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে হায়ার বাংলাদেশ। এটি প্রতিষ্ঠানটির ৬ষ্ঠ ডিরেক্ট সার্ভিস সেন্টার।
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি–এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ব‍্যবস্থা নেয়নি বলে...
বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীতে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার সকালে উপজেলার গাজীর খেয়াঘাট এলাকায় নদীতে তিমিটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে তিমিটি দেখতে নদীর তীরে...
হাম ও উপসর্গে মাত্র ৬ মাসেই হাজার মৃত্যুর সাক্ষী হলো দেশ, যাদের প্রায় সবাই শিশু। এর আগে কখনো, ভাইরাসবাহিত এ রোগে এক বছরে এতো মৃত্যু হয়নি। আজ বুধবারও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৩ জনের, একদিনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর