৮ দফা দাবিতে ১৩ অক্টোবর বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতালের ডাক

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১২:৪৮ পিএম

আট দফা দাবিতে আগামী ১৩ অক্টোবর বান্দরবান জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

আজ বৃহস্পতিবার সকালে বান্দরবান গ্র্যান্ড ভ্যালি রেস্টুরেন্ট মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান এ ঘোষণা দেন।

অন্যান্য দাবিগুলো হলো–ব্রিটিশ রচিত পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ বাতিল, জমি ক্রয়-বিক্রয় চাকরি-শিক্ষাসহ সর্বক্ষেত্রে রাজার সনদ বাতিল, তিন পার্বত্য জেলায় জমি ক্রয়-বিক্রয় এবং ভূমি ব্যবস্থাপনা চালু, বাজারফান্ড প্লটের লিজের মেয়াদ-৯৯ বছরে উন্নীত করা ও বন্ধ রাখা ব্যাংক ঋণ পুনরায় চালু করা, উন্নয়নের স্বার্থে ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় পরিবেশ বান্ধব ইটের ভাটাসহ কলকারখানা ও ইন্ডাস্ট্রি চালু করা, আইনশৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে তিন পার্বত্য জেলায় প্রত্যাহারকৃত ২৪৬টি সেনাক্যাম্প পুনঃস্থাপন করা, অবৈধ অস্ত্র উদার করে চাঁদাবাজি, গুম, খুন, ধর্ষণ বন্ধ করে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, চাকরিসহ সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে সমান অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা।

এ সময় অন্যান্যদের মধ্যে বান্দরবান জেলা নাগরিক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, জেলা সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, জেলার যুগ্ম সম্পাদক শাহজালাল রানা, সাংগঠনিক সম্পাদক নূরুল আবছারসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
শরীয়তপুরের জাজিরায় ডিভোর্সি নারীকে বিয়ে করায় এক যুবককে সালিসে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও সালিসদের ভয়ে গত নয় দিন ধরে গ্রামছাড়া ওই যুবক। এ ঘটনায় বিচার...
ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি ছোড়া এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামে শেষনিঃশ্বাস ত্যাগ করেন প্রগতিশীল ধারার এই নিবেদিতপ্রাণ...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
স্কুলে ভর্তি হওয়ার সময় যে শিশুটির চোখে থাকে রঙিন স্বপ্ন, সেই শিশুটিই হঠাৎ করে পথ হারিয়ে ফেলছে কোথায়? যে বয়সে তার হাতে খাতা-কলম থাকার কথা, সে বয়সে সে কীভাবে যেন হারিয়ে যাচ্ছে কঠিন কোনো বাস্তবতার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর