চাঁদপুরে সড়কের দুই পাশ পরিষ্কার করল তারা

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সেতুর উত্তর ও দক্ষিণ পাশের এক কিলোমিটার রাস্তার দুই পাশে ঝোপঝাড় পরিষ্কার করে একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে স্থানীয় কয়েকটি সামাজিক সংগঠন। রোববার হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ব্রিজ সংলগ্ন এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন ও হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক।

অভিযানে অংশ নেয় হাজীগঞ্জ উপজেলা যুব রেডক্রিসেন্ট দল, সুহিলপুর যুব ব্লাড ফাউন্ডেশন, লাল সবুজ স্বেচ্ছাসেবী সংগঠন, বাতিঘর মানবকল্যাণ সংস্থা, সিই কমার্স ফাউন্ডেশন, আমাদের হাজীগঞ্জ গ্রুপসহ স্থানীয় স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীরা। এই কার্যক্রমের নেতৃত্ব দেন গণমাধ্যমকর্মী ও সমাজকর্মী সাইফুল ইসলাম সিফাত।

বিকেল ৩টায় শুরু হওয়া অভিযান শেষ হয়। সড়কের দু-পাশে ঝোপঝাড় থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছিল এবং অপরাধীদের জন্য তৈরি হয়েছিল নিরাপদ আশ্রয়স্থল। ছিনতাইকারীদের নিরাপদ স্থান গড়ে উঠেছিল। স্থানীয়রা সড়ক ও জনপদ বিভাগকে একাধিকবার জানানোর পরও প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নিজেরাই মাঠে নামে।

পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান শেষে সন্ধ্যা ৭টায় কার্যক্রমের নেতৃত্বদানকারী সাইফুল ইসলাম সিফাত বলেন, ‘একটি সুস্থ ও সুন্দর শহর গড়তে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে। প্রতিদিন যে কেউ যদি মাত্র এক ঘণ্টা সময় সমাজের কল্যাণে ব্যয় করে, তবে অল্প সময়েই পরিচ্ছন্ন ও সবুজ হাজীগঞ্জ গড়ে তোলা সম্ভব। এই অভিযান শুধু রাস্তা পরিষ্কার নয়, এটি নাগরিক সচেতনতারও বার্তা দেয়। মানুষ যদি নিজের চারপাশটুকু পরিষ্কার রাখে, তাহলে প্রশাসন ও সমাজ মিলে আমরা একটি গ্রীন হাজীগঞ্জ গড়তে পারব।’

হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক বলেন, ‘এই ঝোপঝাড়গুলো শুধু সড়কের সৌন্দর্য নষ্ট করছিল না, বরং অপরাধীদের জন্য হয়ে উঠেছিল নিরাপদ আশ্রয়স্থল। ছিনতাই, মাদক লেনদেন কিংবা রাতের অন্ধকারে অন্য যেকোনো অপরাধ সবচেয়ে বেশি ঘটতো এই ঝোপঝাড়ের আড়ালেই। আজ স্বেচ্ছাসেবীদের এই উদ্যোগে সেসব অপরাধীদের লুকানোর জায়গাও উন্মুক্ত হয়ে গেছে। আমরা চাই, এমন নাগরিক উদ্যোগ যেন অন্য এলাকাতেও অনুকরণীয় উদাহরণ হয়ে ছড়িয়ে পড়ে।’

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন বলেন, ‘ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার জন্য আমরা ডাম্পিং ইয়ার্ড করতে জায়গা খুঁজছি। জায়গা পেলেই পৌর শহরের কোথাও আর ময়লা থাকবে না। যেটা সরকারের করার কথা, সেই কাজটাই আজ আপনারা স্বেচ্ছাসেবীরা করছেন,  এজন্য আপনাদের আন্তরিক সাধুবাদ জানাই।’

যথাযথ তদারকির অভাব আর অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত চট্টগ্রামের চান্দগাঁও কালুরঘাট বেতার কেন্দ্রের পাশে জিয়া স্মৃতি কমপ্লেক্স। এক ছাদের নিচে দেশের সব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও স্থাপত্য নিদর্শন ফুটিয়ে...
সংস্কার না করায় দীর্ঘদিন ধরেই বেহাল বরিশাল শহরসহ বিভিন্ন জেলার সড়ক-মহাসড়ক। দুর্ভোগে যাত্রী, পথচারী ও চালকরা। ছোট-বড় গর্ত আর ভাঙ্গা-চোরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি...
কক্সবাজারের রামুতে বিজিবি চেকপোস্ট ইয়াবাসহ মোহাম্মদ আলী মুন্না শিকদার (২৭) নামের এক এপিবিএন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৫৪ হাজার ইয়াবা, একটি মোটরসাইকেল, দুটি আইফোন ও নগদ ৫০...
নেত্রকোণায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী  সাদিয়া আক্তারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের কুড়পার এলাকা থেকে আটক নেত্রকোণা মডেল থানা...
ব্যবসায়ীদের হয়রানি করে নয়, বরং আনন্দদায়ক পরিবেশ তৈরি করেই রাজস্ব আদায় করতে চায় সরকার। মঙ্গলবার জাতীয় রাজস্ববোর্ড ও ব্যবসায়ীদের সাথে আলাদা বৈঠক শেষে এ কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু...
গ্রাহকদের আরও দ্রুত, পেশাদার এবং মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে চট্টগ্রামে প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে হায়ার বাংলাদেশ। এটি প্রতিষ্ঠানটির ৬ষ্ঠ ডিরেক্ট সার্ভিস সেন্টার।
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি–এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ব‍্যবস্থা নেয়নি বলে...
বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীতে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার সকালে উপজেলার গাজীর খেয়াঘাট এলাকায় নদীতে তিমিটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে তিমিটি দেখতে নদীর তীরে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর