লক্ষ্মীপুরে মা-মেয়েকে হত্যা: আরও একজন গ্রেপ্তার, বিচারের দাবিতে বিক্ষোভ

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৮:৩৫ পিএম

লক্ষ্মীপুরের রামগঞ্জে ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম ও কলেজ পড়ুয়া মেয়ে তানহা আক্তার মীমকে গলা কেটে হত্যার ঘটনায় সোহেল হোসেন নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করল পুলিশ।

আজ ভোররাতে রামগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল এলাকার চিহ্নিত মাদকাসক্ত ও ডাকাতদলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

এদিকে জোড়াখুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ সোমবার দুপুরে সোনাপুর বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন বাজারের ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষ। মানববন্ধন শেষে বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ করে পুনরায় সোনাপুর বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন, বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন রাজনৈতিকদলের নেতারা।

 জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনতারা বলেন, ঘটনার ৫ দিন পার হলেও হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। কী কারণে বা কারা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, সেটাও নিশ্চিত নয়। অনতিবিলম্বে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা না হলেও থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, জোড়াখুনের ঘটনায় সোহেল হোসেন নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সোহেল এলাকার চিহ্নিত মাদকাসক্ত ও ডাকাতদলের সদস্য। তবে হত্যাকাণ্ড নিয়ে সোহেল গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে। এ নিয়ে মামলার বাদী মিজানুর রহমানের ভাতিজা সোহেলসহ দুইজন গ্রেপ্তার করা হলো।

গত বৃহস্পতিবার সন্ধ্যার পর রামগঞ্জের উত্তর চন্ডিপুর গ্রামে বাসায় ঢুকে জুলেখা ও তার মেয়ে তানহা আক্তার মীমকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরে বাসায় থাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় ঘাতকরা। বাসায় তারা একা ছিল। রাতে নিহতদের পরিবারের পুরুষ সদস্যরা বাসায় গেলে জুলেখা ও মীমের গলাকাটা মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরের দিন শুক্রবার বিকেলে ময়নাতদন্ত সম্পন্ন করে রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহতদের মরদেহ দাফন করা হয়।

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস। মৃত্যুর মাত্র কয়েকদিন...
যথাযথ তদারকির অভাব আর অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত চট্টগ্রামের চান্দগাঁও কালুরঘাট বেতার কেন্দ্রের পাশে জিয়া স্মৃতি কমপ্লেক্স। এক ছাদের নিচে দেশের সব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও স্থাপত্য নিদর্শন ফুটিয়ে...
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর এলাকার ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী একটি জাহাজের সঙ্গে নৌকার সংঘর্ষে শ্রমিক নুরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। একই ঘটনায় আরও এক শ্রমিক আহত হন। ​বুধবার গন্ধব্যপুর...
সংস্কার না করায় দীর্ঘদিন ধরেই বেহাল বরিশাল শহরসহ বিভিন্ন জেলার সড়ক-মহাসড়ক। দুর্ভোগে যাত্রী, পথচারী ও চালকরা। ছোট-বড় গর্ত আর ভাঙ্গা-চোরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি...
সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পে প্রায় ৬ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। বুধবার সকালে ঘটনাস্থল ও গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালায় দুদকের একটি দল। অভিযানে...
অভিযানে সময় ৫৯টি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে ৭ জনকে। পাশাপাশি অবৈধ চার্জিং পয়েন্টগুলো থেকে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম ও মালামাল জব্দ করা হয়েছে।
রাজধানীর পুরান ঢাকার লালবাগে একটি বাসা থেকে তৌহিদা হোসেন তিশা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা...
স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশন পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। বুধবার সকালে রাজধানীর রাজারবাগে নির্বাচন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর