হাটহাজারীতে ছাত্রদল নেতা দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত

চট্টগ্রামের হাটহাজারীর চিকনদণ্ডী বাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা অপি দাশ নিহত হয়েছেন। ঘটনার পর পুলিশ অভিযান চালাচ্ছে।

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১০:০০ পিএম

চট্টগ্রামের হাটহাজারীর চৌধুরীহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় চিকনদণ্ডী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত অপি দাশ চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বলে জানিয়েছেন হাটহাজারী থানার ওসি মনজুর কাদের।

ওসি বলেন, ‘স্থানীয় বাজারের পাশে অপি দাশ আড্ডা দিচ্ছিলেন। এ সময় পাশ দিয়ে যাওয়া কয়েকজন যুবকের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে পরিণত হয়। এ সময় অপি দাশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সেই যুবকেরা।’

তাদের মধ্যে বিরোধের বিষয়টি এখনও পরিষ্কার হতে পারেনি বলে জানিয়েছে পুলিশ। মনজুর কাদের জানান, দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে।

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ২৫ দিন পেরিয়ে গেলেও কাটেনি রহস্য। গ্রেপ্তার দুই আসামি আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও পুলিশের বিভিন্ন সময়ের...
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে জেলেদের জালে ৭ মন ওজনের একটি বিশাল শাপলা পাতা ধরা পড়েছে। বুধবার দুপুরে হাতিয়ার চেয়ারম্যান ঘাটে গাজি মেম্বারের মাছের আড়ৎ থেকে স্থানীয় বিষু বেপারী কিনে...
মেয়াদ শেষ হওয়ায় দ্রুত ডাকসু নির্বাচন চায় ছাত্রশিবির। তাদের অভিযোগ, অজানা কারণে নির্বাচন নিয়ে গড়িমসি করছে প্রশাসন। তবে ছাত্রদল বলছে, ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য আরো সময় প্রয়োজন। উপাচার্য জানান,...
মশা নিধনে কীটনাশকের নামে কেরোসিন সরবরাহের অভিযোগ তদন্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ভাণ্ডারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন–দুদক। এসময় সটকে পড়েন কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই। মশার...
৪০ হাজার টন লাইমস্টোন কিনতে দরপত্র আহ্বান করে পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র। কিন্তু সন্ত্রাসীদের বাধার মুখে দরপত্রের শিডিউল ড্রপবক্সে ফেলতে পারেনি বেশিরভাগ প্রতিষ্ঠান। ঘটনার সত্যতা...
আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর নিষেধাজ্ঞা তদারকি সংক্রান্ত একটি বিশেষজ্ঞ প্যানেলের মেয়াদ বাড়ানোর প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন।
তা কাভান সুলিভানের নামটা পরিচিত মনে হচ্ছে? হওয়ারই কথা। এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলে যাওয়া রোনান ও ডেকলান সুলিভানের ভাই কাভান সুলিভান। আর সুলিভান ভাইদের নানি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর