ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্পে গ্রাহক পাচ্ছে না ওয়াসা

চট্টগ্রামের ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্প দিনে ৬ কোটি লিটার পানি উৎপাদনের ক্ষমতা থাকা সত্ত্বেও গ্রাহক কম পাওয়ায় মাত্র ২৫ লাখ লিটার পানি উৎপাদন করছে। দুই বছরেও লক্ষ্য পূরণ হয়নি, বাজেটও বেড়ে ১,৯৯৪ কোটি টাকা।

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ পিএম

চট্টগ্রাম নগরীর অনেক এলাকায় নিয়মিত পানি না থাকলেও দক্ষিণ চট্টগ্রামের ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্পে গ্রাহক পাচ্ছে না ওয়াসা। দিনে ৬ কোটি লিটার পানি সরবরাহের সক্ষমতা থাকলেও চাহিদা কম থাকায় উৎপাদন হচ্ছে মাত্র ২৫ লাখ লিটার। সংশ্লিষ্টদের মতে, যথাযথ সমীক্ষা ছাড়া প্রকল্প শুরু করায় দুই বছরেও এটি পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যেতে পারেনি।

২০১৬ সালে বোয়ালখালীর ভান্ডালজুড়িতে পানি সরবরাহের জন্য প্রকল্প নেয় চট্টগ্রাম ওয়াসা। এতে আনোয়ারা, কর্ণফুলী, বোয়ালখালী ও পটিয়া পৌরসভার প্রায় ১০ হাজার মানুষকে পানি দেওয়ার পরিকল্পনা ছিল। এ ছাড়াও সিইউএফএল, কাফকো, কোরিয়ান ইপিজেডসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানেও পানি সরবরাহের কথা ছিল। ২০২৩ সালের শুরু হয় পানি সরবরাহের কাজ।

ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বলেন, এরই মধ্যে প্রায় ১৩৩ কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হয়েছে। কিন্তু নানা প্রচার সত্ত্বেও দুই বছরেও ওয়াসা কাঙ্ক্ষিত গ্রাহক পায়নি। এ পর্যন্ত লক্ষ্যের মাত্র ৩০ শতাংশ সংযোগ দেওয়া গেছে। প্রতিদিন ৬ কোটি লিটার পানি উৎপাদনের সক্ষমতা থাকলেও বর্তমানে উৎপাদন হচ্ছে মাত্র ২৫ লাখ লিটার।

চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, ১৩ শিল্প প্রতিষ্ঠান পানি নেওয়ার আগ্রহ দেখালেও কাজ শেষের পর কেবল সিইউএফএল ছাড়া আর কোনো প্রতিষ্ঠানের সাড়া মেলেনি।
 
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এসএম নাজের হোসাইন বলেন, শুরুতে ১ হাজার ৩৬ কোটি টাকায় অনুমোদিত এই প্রকল্পের খরচ পরে বেড়ে দাঁড়ায় ১ হাজার ৯৯৪ কোটি টাকায়। প্রকল্প গ্রহণে সরকারি কর্মকর্তাদের উদাসীনতায় অপচয় বেড়েছে।

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
বান্দরবানের দুর্গম জনপদে যোগাযোগের প্রধান অবলম্বন ৯৩টি বেইলি ব্রিজের মধ্যে ৪০টিই মারাত্মক ঝুঁকিপূর্ণ। জোড়াতালি দিয়ে টিকে থাকা এসব সেতু দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন, স্থানীয় ও...
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে মরদেহটি...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর