উদ্বোধনের ৩ বছরেও কাজে আসছে না পানি শোধনাগার, চাঁদপুরে বঞ্চিত স্থানীয়রা

উদ্বোধনের তিন বছর পার হলেও চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার পানি শোধনাগার কার্যকর হয়নি। লিকেজ, জনবল সংকট ও তদারকির অভাবে বঞ্চিত স্থানীয়রা।

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৪:৫২ পিএম

তিন বছর আগে উদ্বোধন হলেও চাঁদপুরের মতলবে ভূগর্ভস্থ পানি শোধনাগারটি কোনো কাজেই আসছে না স্থানীয়দের। পানির লাইনে লিকেজসহ নানা জটিলতায় সরবরাহ করা যাচ্ছে না বিশুদ্ধ পানি। কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত হলেও নাগরিক সেবা বঞ্চিত স্থানীয়রা। প্রকল্পে জড়িতদের দুর্নীতি ও তদারকির অভাবকে দায়ী করছেন তাঁরা।

বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে ২০২২ সালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় ভূগর্ভস্থ পানি শোধনাগার উদ্বোধন করা হয়। তবে তিন বছর পরও পুরোপুরি চালু করা যায়নি এটি। লাইনের লিকেজ ও রক্ষণাবেক্ষণের অভাবে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। অনেক এলাকায় পানিতে সয়লাব ময়লা ও শ্যাওলা। নাগরিক সেবার বদলে উল্টো ভোগান্তিতে পৌর এলাকার বাসিন্দারা।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘মাসের পর মাস পার হয়, পৌরসভার পানির পাইপগুলা ভালো হয় না। আর পানিও ঠিক মতো আসে না। কয়েকবার বলা হয়েছে যে পাইপ ভেঙে যায়, আপনারা ঠিক করে দেন। পুরো পৌরসভায় ভাঙা পাইপ লাগানো হয়েছে।’

চাঁদপুর মতলব উত্তরের ছেঙ্গারচর পৌরসভার পানির পাম্পের অপারেটর মো. মিজানুর রহমান বলেন, ‘প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় ১১ কোটি টাকা। ৪৫০ ঘন মিটার ধারণ ক্ষমতার পানি শোধনাগারটির মাধ্যমে ছেঙ্গারচর পৌরসভার প্রায় ৬০ হাজার মানুষের কাছে বিশুদ্ধ পানি পৌঁছানোর লক্ষ্য। তবে আওতায় এসেছেন মাত্র ৩০০ গ্রাহক। এখানে পর্যাপ্ত লোক নেই, আমাদের এখানে যে পরিমাণ জনবল দরকার ওই পরিমাণ নেই। ফলে এটি চালানো সম্ভব হচ্ছে না। প্রতিদিন যে নিয়মে পাম্প চলছে তাতে এলাকাবাসীর পুরোপুরি চাহিদা মেটাতে পারছি না।’  

এ বিষয়ে চাঁদপুর মতলব উত্তরের ছেঙ্গারচর পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি বলেন, ‘যেখানে লাইন লিকেজ আছে কিংবা পানি অপচয় হচ্ছে, সে জায়গাগুলোকে আমরা মেরামত করার জন্য বিশেষভাবে চেষ্টা করছি। স্থায়ী সমাধান করা না গেলে আউটসোর্সিংয়ের মাধ্যমে অন্য কোনো পৌরসভা থেকে এনেও যদি কাজ করানো সম্ভব হয় করা হবে।’

চট্টগ্রামের খুলশীর একটি ভবন থেকে বিদেশি নাগরিকসহ আটক ৬৩ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তায় তাদের সিএমপি কার্যালয়ে নেওয়া...
কক্সবাজারে প্রথমবারের মতো উৎপাদন হচ্ছে বিদেশি জাতের ভেনামি চিংড়ির পোনা। সমুদ্রের পাশে গড়ে ওঠা নিরিবিলি হ্যাচারিতে সফলভাবে উৎপাদনের পর দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে এসব পোনা। হ্যাচারি...
পোলট্রি জোন খ্যাত জয়পুরহাটেও বাড়ছে হাঁস-মুরগি ও ডিমের দাম। গত ৩ মাসে প্রতি কেজিতে মুরগির দাম বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা। হালি প্রতি ৬ থেকে ৭ টাকা বেড়েছে ডিমের দাম। ব্যবসায়ীদের দাবি তীব্র গরম ও...
সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের মো. জামাল মিয়া। বৃহস্পতিবার রাতে সাউথ আফ্রিকা সময় রাত সাড়ে ১১টার দিকে এ...
জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার দুপুরে রাজধানীতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভা থেকে দাবি করা হয়, নতুন...
বিশ্ব অর্থনীতি ও ক্ষমতা কাঠামোর নতুন সমীকরণ নিয়ে ভারতের নয়াদিল্লিতে বসতে যাচ্ছে ১৮তম ব্রিকস সম্মলেন। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বরের এই সম্মেলনে অংশ অংশ নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা...
মাঝে কিছুটা নীরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার যেন সেই নীরবতাই ভাঙলেন তিনি!  বেগুনি শাড়িতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এমন এক ক্যাপশন দিয়েছেন, যেখানে প্রতি লাইনে ফিরে আসার ইঙ্গিত।...
রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ, মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেওয়া হয়।...
লোডিং...

এলাকার খবর