বিশেষ পোশাকে জাল ভোটের শঙ্কা জোনায়েদ সাকির

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩ পিএম

জাতীয় সংসদ নির্বাচনে বিশেষ পোশাক পড়ে জাল ভোট প্রদান করা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের প্রার্থী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ আব্দুর রহিম সাকী। 

আজ বুধবার বিকেলে বাঞ্ছারামপুর সদরে এক সংবাদ সম্মেলনে তিনি জাল ভোট প্রদানের উদ্দেশ্যে অমোচনীয় কালি উঠানোর জন্য মেডিসিন নিয়ে আসা ছাড়াও লাঠিসোঠা মজুদ এবং কেন্দ্রে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করা হতে পারে বলে অভিযোগ করেন।

জোনায়েদ সাকি বলেন, ‘একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে। আমরা ধর্মের পোশাকের প্রতি সম্মান করি। সেটা নিয়ে প্রশ্ন তুলি না। কিন্তু ভোটারের পরিচিতি নিশ্চিত করতে হবে।  পোলিং যেন (ভোটারের) পরিচয় নিশ্চিত হয়। সেটা করতে গেলে তাদের লোকজন ইচ্ছে করে একটি পরিস্থিতির সৃষ্টি করতে পারে।’   

ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার শঙ্কা প্রকাশ করে জোনায়েদ সাকি বলেন, ‘কোনো কোনো দলের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের উপর আস্থা। ইলেকশন ইঞ্জিনিয়ারিং তৎপরতা এ দেশের জনগণ মেনে নিবে না। কেউ এটা করতে চাইলে প্রতিরোধ গড়ে তোলা হবে।'

তিনি আরও বলেন, 'দুদিন ধরে বাঞ্ছারামপুরের পরিস্থিতিটা অন্যরকম মনে হচ্ছে। ভোটারদের থামানোর চেষ্টা করা হচ্ছে। বাঁশের লাঠি তৈরি করছে। ওই দলের সাথে যুক্তদের প্রিসাইডিং অফিসার করা হয়েছে এবং নিজ বাড়ির কেন্দ্রে দায়িত্ব দেওয়া হয়েছে। জাল ভোট দেওয়া, কেন্দ্র দখলের পরিকল্পনা, কালো টাকার ছড়াছড়ি বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।'

উল্লেখ্য, সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপি'র সভাপতি মেহেদি হাসান পলাশ। এ সময় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম এ খালেক, এ কে এম মুসা, মো: ইলিয়াসসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। 

ক্রবার গভীর রাতে এনসিপি বয়কট, এই স্লোগানে মিছিল-সমাবেশ করে মাদ্রাসা ছাত্ররা। তাতে আজ ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে না দেওয়ারও হুঁশিয়ারি দেয়। পরে...
‘এনসিপি বয়কট’ স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে মিছিল-সমাবেশ করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা। পাশাপাশি আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে দেওয়া...
ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে রাখা এক গ্রাহকের ৭ লাখ ৮০ হাজার টাকা চুরি হয়েছে। সোমবার সকালে সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া করপোরেট শাখায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাংকের...
ব্রাহ্মণবাড়িয়া শহরের তিতাস নদীতে দুই বছর পর নৌকাবাইচ হতে যাচ্ছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নৌকাবাইচ-২০২৬ আয়োজনে প্রস্তুতিমূলক সভায় আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ আয়োজনের সিদ্ধান্ত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর