ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে জয়ী হলেন যারা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৩ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি সংসদীয় আসনের ৫টিতেই বিজয়ী হয়েছেন বিএনপি ও তাঁদের জোট সমর্থিত প্রার্থীরা। একটি আসনে জয়লাভ করেছেন বিএনপি’র বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী।

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপি'র এম এ হান্নান জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৬৮ হাজার ৯২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের এ কে এম কামরুজ্জামান পেয়েছেন ৩৫ হাজার ২২০ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী হাঁস প্রতীকের ব্যারিষ্টার রুমিন ফারহানা ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খেজুর গাছ প্রতীকের জুনায়েদ আল হাবিব পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে বিএনপি'র প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল ২ লাখ ৯ হাজার ৬৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ আসনে দ্বিতীয় অবস্থানে আছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলাকুড়ি প্রতীকের আতাউল্লাহ। তিনি পেয়েছেন ৬২৫৪৭ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি'র মুশফিকুর রহমান ১ লাখ ৩৯ হাজার ৮৪২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো: আতাউর রহমান সরকার পেয়েছেন ৯১ হাজার ৭৯৬ ভোট।

জেলার ভোটের ময়দানে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের দেখা মিলেছে নবীনগর উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে। এখানে ৮৫ হাজার ৭৬৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপি'র আবদুল মান্নান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস পেয়েছেন ৮৪ হাজার ৭০৮ ভোট। 

অর্থাৎ, মাত্র ১ হাজার ৬১ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোটের প্রার্থী, গনসংহতি আন্দোলনের জোনায়েদ আব্দুর রহিম সাকি ৯৫ হাজার ৩৪২ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন। এ আসনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো: মহসীন পেয়েছেন ৩৯ হাজার ৯৭৬ ভোট।

ক্রবার গভীর রাতে এনসিপি বয়কট, এই স্লোগানে মিছিল-সমাবেশ করে মাদ্রাসা ছাত্ররা। তাতে আজ ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে না দেওয়ারও হুঁশিয়ারি দেয়। পরে...
‘এনসিপি বয়কট’ স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে মিছিল-সমাবেশ করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা। পাশাপাশি আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে দেওয়া...
ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে রাখা এক গ্রাহকের ৭ লাখ ৮০ হাজার টাকা চুরি হয়েছে। সোমবার সকালে সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া করপোরেট শাখায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাংকের...
ব্রাহ্মণবাড়িয়া শহরের তিতাস নদীতে দুই বছর পর নৌকাবাইচ হতে যাচ্ছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নৌকাবাইচ-২০২৬ আয়োজনে প্রস্তুতিমূলক সভায় আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ আয়োজনের সিদ্ধান্ত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর