চাঁদপুরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের স্টেশন রোডে আলী আশ্রাফ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন মার্কেট মালিক।

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৪ এএম

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের স্টেশন রোডের একটি মার্কেটের ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়েছে। শুক্রবার রাতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত আলী আশ্রাফ মার্কেটের মালিক নুরুন্নবী দাবি করেন, তাঁদের মার্কেটের ১২টি দোকানের মধ্যে ছয়টি ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে ফার্নিচার, টাইলস অ্যান্ড স্যানিটারি, হার্ডওয়্যার ও পাইপের দোকান। 

প্রত্যক্ষদর্শী সাবেক অধ্যক্ষ মো. আলমগীর কবির পাটোয়ারী জানান, আগুন লেগেছে দেখে প্রথমে পল্লী বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসেকে কল করা হয়। দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করা ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দ্রুত যাওয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছেন তাঁরা।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণে সক্ষম হওয়ায় পুরো মার্কেটটি রক্ষা পেয়েছে। তিনটি দোকান বেশি ক্ষতিগ্রস্ত হয়। বাকিগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি ইউনিট ও এলাকাবাসী দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

যথাযথ তদারকির অভাব আর অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত চট্টগ্রামের চান্দগাঁও কালুরঘাট বেতার কেন্দ্রের পাশে জিয়া স্মৃতি কমপ্লেক্স। এক ছাদের নিচে দেশের সব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও স্থাপত্য নিদর্শন ফুটিয়ে...
সংস্কার না করায় দীর্ঘদিন ধরেই বেহাল বরিশাল শহরসহ বিভিন্ন জেলার সড়ক-মহাসড়ক। দুর্ভোগে যাত্রী, পথচারী ও চালকরা। ছোট-বড় গর্ত আর ভাঙ্গা-চোরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি...
কক্সবাজারের রামুতে বিজিবি চেকপোস্ট ইয়াবাসহ মোহাম্মদ আলী মুন্না শিকদার (২৭) নামের এক এপিবিএন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৫৪ হাজার ইয়াবা, একটি মোটরসাইকেল, দুটি আইফোন ও নগদ ৫০...
নেত্রকোণায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী  সাদিয়া আক্তারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের কুড়পার এলাকা থেকে আটক নেত্রকোণা মডেল থানা...
ব্যবসায়ীদের হয়রানি করে নয়, বরং আনন্দদায়ক পরিবেশ তৈরি করেই রাজস্ব আদায় করতে চায় সরকার। মঙ্গলবার জাতীয় রাজস্ববোর্ড ও ব্যবসায়ীদের সাথে আলাদা বৈঠক শেষে এ কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু...
গ্রাহকদের আরও দ্রুত, পেশাদার এবং মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে চট্টগ্রামে প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে হায়ার বাংলাদেশ। এটি প্রতিষ্ঠানটির ৬ষ্ঠ ডিরেক্ট সার্ভিস সেন্টার।
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি–এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ব‍্যবস্থা নেয়নি বলে...
বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীতে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার সকালে উপজেলার গাজীর খেয়াঘাট এলাকায় নদীতে তিমিটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে তিমিটি দেখতে নদীর তীরে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর