মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্তিতিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ৭টি আগমনী ও ৩টি বর্হিগামী ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। তবে দুপুরে সর্বশেষ ঘোষণা অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৌদি আরবের জেদ্দাগামী ফ্লাইট বিজি-১৩৫ বিকেল সাড়ে ৫টায় বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সব ধরনের উদ্যোগ নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এয়ারলাইনসগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। যাত্রীদের ধৈর্য্য ধরে পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করার অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া আন্তর্জাতিক ফ্লাইট সংক্রান্ত সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইটের বিষয়ে নতুন কোনো আপডেট পাওয়া মাত্রই তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানান তিনি।



