নোয়াখালীতে হামলায় স্কুলছাত্র নিহত

আপডেট : ১১ জুন ২০২৬, ০৭:৫৩ এএম

নোয়াখালীর সেনবাগ উপজেলায় হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে দুই কিশোরসহ তিনজন।

বুধবার রাতে উপজেলার দেবীসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

নিহত আরাফাত হোসেন ফাহিম (১৫) বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের শাহজাহান সাজুর ছেলে। পৌর হাজীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল সে। সেনবাগে নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ হারায় সে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেনবাগের নবীপুর এলাকার জয়নাল আবদীনের ছেলে হারুন মিয়াসহ তার সহযোগীরা ফাহিমের নানাবাড়ির উঠান ও চলাচলের পথ ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। পাশেই বসানো হতো মাদকের আসর।

স্থানীয়রা আরও জানান, কয়েক দিন আগে ফাহিমের মামাসহ ওই বাড়ির লোকজন হারুনকে সেখানে মাদকের আসর বসাতে বাধা দেন। বাধা উপেক্ষা করে হারুন ও তার সহযোগীরা বুধবার রাতে একই জায়গায় মাদকের আসর বসান। এ সময় ফাহিমের নানার বাড়ির লোকজন ধাওয়া করলে মাদকসেবীরা পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, কিছুক্ষণ পর হারুন ও তার সহযোগীরা ফাহিমের নানার বাড়িতে হামলা চালান। এ সময় তারা ফাহিম, শাকিব (২১), রিফাত (২৩) তিনজনকে কুপিয়ে আহত করেন। গুরুতর আহত ফাহিমকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ১১টার দিকে সে মারা যায়।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, এ ঘটনায় প্রধান অভিযুক্ত হারুন নিজেও আহত হয়। সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে পুলিশ তাকে আটক করে। এছাড়া ঘটনাস্থল থেকে রক্তাক্ত একটি ছোরা উদ্ধার করা হয়েছে। 

তিনি বলেন, ঘটনার সাথে জড়িত বাকিদের ধরতে অভিযান চালানো হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে মাহিন্দ্রা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এক ব্যাংক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। 
বরগুনার জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনার ৭ দিন পরে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে মামলাটি করেন নিহত ইতি রানীর স্বামী দুলাল চন্দ্র বিশ্বাস।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুঁড়ি এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য বহনকারী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় জালকুঁড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।...
বাগেরহাটের ফকিরহাটে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল নিহত হয়েছেন। এ সময় আব্দুল্লাহ মোড়ল নামের একই ইউনিয়ন বিএনপির সভাপতি আহত হয়েছেন।
নিজের জীবন ও সম্মান বাঁচাতে চুপ আছেন বলে জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। একইসঙ্গে গালিবাজির রাজনীতি কেন থামছে না,তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।  
ইরান ও আমেরিকার মধ্যে ফের পাল্টাপাল্টি হামলা শুরুর পর গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
কিশোরগঞ্জের ভৈরবে মাইক্রোবাস স্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টানা চার ঘণ্টা দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ঢাকা-সিলেট ও ভৈরব-ময়মনসিংহ...
ফিফা প্রীতি ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে রোনালদোর পর্তুগাল। অন্যদিকে, কোস্টা রিকাকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড।
লোডিং...

এলাকার খবর