ভৈরবে মাইক্রো স্ট্যান্ড নিয়ে টানা ৪ ঘণ্টা সংঘর্ষ, মহাসড়কে দীর্ঘ যানজট

আপডেট : ১১ জুন ২০২৬, ০৮:২৫ এএম

কিশোরগঞ্জের ভৈরবে মাইক্রোবাস স্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টানা চার ঘণ্টা দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ঢাকা-সিলেট ও ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন কয়েক হাজার যাত্রী।

সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ও বেশ কিছু দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জনান, বুধবার সন্ধ্যার দিকে মাইক্রোবাস স্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিউটাউন মাইক্রোবাস স্ট্যান্ডের শ্রমিক দলের নেতা সিয়ামের নেতৃত্বে কমলপুর এলাকার একটি পক্ষ ও ভৈরবপুর এলাকার অন্তরের নেতৃত্বে একটি পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা-সিলেট মহাসড়ক।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালালে আহত হন ভৈরব থানার ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য। পরে খবর পেয়ে পুলিশ সুপারের নেতৃত্বে জেলাশহর থেকে বাড়তি পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর স্বাভাবিক হয় যান চলাচল।

এর আগে, গত ৪ জুন ফুটবল খেলাকে কেন্দ্র করে ভৈরব রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে পৌর শহরের পঞ্চবটী ও জগন্নাথপুর এলাকাবাসীর টানা ৭ঘণ্টা সংঘর্ষ হয়। এ সময় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেটসহ পূর্বাঞ্চলীয় জোনে ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। ওই সংঘর্ষে ৭ পুলিশ সদস্যসহ আহত হন উভয় পক্ষের অন্তত ৩০ জন। ওই ঘটনার সময় প্ল্যাটফর্মে অবস্থিত ট্রেন পরিচালনা কক্ষ (কেবিন) ও রেলওয়ে থানায়ও ভাঙচুর করা হয়।

বাগেরহাটের ফকিরহাটে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল নিহত হয়েছেন। এ সময় আব্দুল্লাহ মোড়ল নামের একই ইউনিয়ন বিএনপির সভাপতি আহত হয়েছেন।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এনসিপি কর্মীদের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আবদুল গাফফার জিসানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বুড়িরচর...
টাঙ্গাইলের গোপালপুরে ১৪৪ ধারা উপেক্ষা করে আবারও সংঘর্ষ হয়েছে। আগুন দেওয়া হয়েছে জগৎপুরার অন্তত ৩টি বাড়িতে। শুক্রবার দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অবস্থান করতে দেখা যায়...
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলা নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে টানা ৭ ঘণ্টাব্যাপী দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আট পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
লক্ষ্মীপুরের রামগতিতে গৃহবধূ মারিয়া আক্তার মীমের (১৬) মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে থানায় মামলা নিতে গড়িমসি করার অভিযোগ ও দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ...
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ওডিআই সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে।  আত্মবিশ্বাস ও দলীয় সমন্বয় ধরে রাখতে পারলে দ্বিতীয় ম্যাচ জয় অসম্ভব কিছু নয়, বলছেন সাবেক পেসার নাজমুল হোসেন। নাহিদ রানার...
নিজের জীবন ও সম্মান বাঁচাতে চুপ আছেন বলে জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। একইসঙ্গে গালিবাজির রাজনীতি কেন থামছে না,তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।  
ইরান ও আমেরিকার মধ্যে ফের পাল্টাপাল্টি হামলা শুরুর পর গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর