বাগেরহাটে হামলায় কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত

বাগেরহাটের ফকিরহাটে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল নিহত হয়েছেন। এ সময় আব্দুল্লাহ মোড়ল নামের একই ইউনিয়ন বিএনপির সভাপতি আহত হয়েছেন।

আপডেট : ১০ জুন ২০২৬, ০৮:২৪ এএম

বাগেরহাটের ফকিরহাটে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল নিহত হয়েছেন। এ সময় আব্দুল্লাহ মোড়ল নামের একই ইউনিয়ন বিএনপির সভাপতি আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাতে জেলার ফকিরহাট উপজেলার নিয়তির মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত বাদল মোড়ল বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ছিলেন। অন্যদিকে আহত আব্দুল্লাহ মোড়ল বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে স্থানীয় কৃষক দল নেতা বাদল ও বিএনপি নেতা আব্দুল্লাহ মোটরসাইকেলে করে বাগেরহাট সদর থেকে ফকিরহাটে যাচ্ছিলেন। এসময় পথে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাদের পথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কৃষকদল নেতা বাদলকে মৃত ঘোষণা করে। অপর আহত বিএনপি নেতা আব্দুল্লাহকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

বিষয়টি নিশ্চিত করে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুঁড়ি এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য বহনকারী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় জালকুঁড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।...
শেরপুরে আর্জেন্টিনার এক সমর্থক ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থক হয়েছেন। সোমবার রাতে জেলা শহরের চাপাতলি এলাকায় এ ঘটনা ঘটে।
শেরপুর সীমান্তে কিছুতেই থামছে না হাতি-মানুষের দ্বন্দ্ব। সন্ধ্যা নামলেই গহীন বন থেকে লোকালয়ে চলে আসছে বন্যহাতির দল; সাবাড় করছে ফসল। ঘরবাড়ি রক্ষায় মশাল ও ঢাক-ঢোল নিয়ে নির্ঘুম রাত কাটছে সীমান্তবাসীর।...
অবাধে হিজল ও করচ বাগান উজাড় হওয়ায় বিপন্ন হয়ে পড়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। দেশের দ্বিতীয় বৃহৎ রামসার সাইট হিসেবে পরিচিত এই হাওরের রক্ষাকর্তা গাছগুলো ক্রমেই...
বিশ্বকাপের আগে সবশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। জর্ডান হারে স্টেডিয়ামে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে লিওনেল স্কালোনির দল। ম্যাচের ৮ মিনিটেই ভ্যালেন্টিন...
চলতি অর্থবছর থেকেই তিন ধাপে নবম কমিশন অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হচ্ছে। ১ জুলাই থেকে কমিশনের সুপারিশ অনুযায়ী, মূল বেতন কমপক্ষে ৫০ ভাগ বাড়তে পারে। এজন্য বাজেটে বাড়তি...
অর্থনৈতিক টানাপড়েন আর সাধারণ মানুষের প্রত্যাশার চাপ মাথায় নিয়ে জাতীয় সংসদে আগামীকাল বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের...
বাহরাইন, কুয়েত এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলার দায় স্বীকার করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তারা বলছে, হরমুজ প্রণালিতে ইরানের বন্দর ও দ্বীপগুলোতে মার্কিন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর