চট্টগ্রাম চিড়িয়াখানায় মহাবিপন্ন হলুদ কাছিমের আরও ৫ বাচ্চার জন্ম  

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৫:২৭ পিএম

মহাবিপন্ন হলুদ কাছিমের পাঁচটি বাচ্চা যুক্ত হয়েছে চট্টগ্রামের চিড়িয়াখানায়। ফলে, এ প্রজাতির মোট প্রাণীর সংখ্যা হলো ১৬টি। চিড়িয়াখানার কর্তৃপক্ষ বলছে, ডিম ফুটে বের হওয়ার পর কাছিমের বাচ্চাগুলোকে বিশেষ যত্নে রাখা হয়েছে। একটু বড় হলে, তাদের পিঠে ট্রান্সমিটার লাগিয়ে প্রকৃতিতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।  

একসময় চট্টগ্রাম, সিলেট, মিয়ানমার, নেপাল, ভুটান ও থাইল্যান্ডসহ বিভিন্ন অঞ্চলে হলুদ কাছিমের প্রচুর দেখা মিলতো। কিন্তু দিন দিনই কমছে তাদের সংখ্যা। এমনকী আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা আইইউসিএনের তথ্য অনুযায়ী, দশ বছরের মধ্যে এই প্রজাতিটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে। 

এই পরিস্থিতিতে চট্টগ্রাম চিড়িয়াখানায় এই প্রাণীর সংখ্যা বৃদ্ধিকে বেশ বড় সাফল্য হিসাবে দেখা হচ্ছে। নতুন পাঁচটি ফুটফুটে ছানাসহ ১৬টি মহাবিপন্ন হলুদ কাছিম দেখে খুশি দর্শনার্থীরাও।  

২০০৮ সালে আটটি হলুদ কাছিম নিয়ে সংরক্ষণ কার্যক্রম শুরু করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ২০২৩ সালে তিনটি বাচ্চা জন্ম দেয় কাছিমগুলো। সর্বশেষ গত ৬ জুন সাতটি ডিমের মধ্যে পাঁচটি থেকে সফলভাবে বাচ্চা ফুটেছে। বিশ্বব্যাপী প্রজাতিটি মহাবিপন্ন হওয়ায় তাদের জন্য বিশেষ আবাসস্থল তৈরি করে নিবিড় পরিচর্যা করা হয়। 

চট্টগ্রাম চিড়িয়াখানার ভেটেরেনারি কর্মকর্তা ডা. মো. সারোয়ার উদ্দিন বলেন, ‘একসময় বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট, মিয়ানমার, নেপাল, ভুটান, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে ব্যাপকহারে ছিল এই কাছিম। এখন থেকেই সংরক্ষণ করা না গেলে আগামী দশবছরের মধ্যে এই প্রজাতির কাছিম বিলুপ্তি হয়ে যেতে পারে।’

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, ‘সারাবিশ্বে প্রতিনিয়ত কমছে এর সংখ্যা। তাই বিশেষ যত্নে তাদের বাঁচিয়ে তোলার চেষ্টায় করছি। সুযোগ বুঝে এদের গায়ে ট্রান্সমিটার বসিয়ে পাহাড়ে ছাড়ার ইচ্ছে আছে।’

নতুন বাচ্চাগুলোকে বিশেষ পরিচর্যায় রেখেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় স্বামীর হাত-পা-মুখ বেঁধে এক সন্তানের জননীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে।
বগুড়ার ঐতিহ্যবাহী এডওয়ার্ড পৌর পার্ক সংস্কারে প্রায় ১৮ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হলেও কাজ চলছে ধীরগতিতে। জুলাই গণঅভ্যুত্থানের সময় পার্কের বাউন্ডারি দেয়ালের রড খুলে নিয়ে যাওয়ায় নিরাপত্তা সংকটে...
গত ১৫ জুন সোমবার রাতে মধ্যেরচর এলাকায় আন্তর্জাতিক শূন্যরেখা অতিক্রম করে ওই ব্যক্তিকে বাংলাদেশে পুশ–ইনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্য এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে...
চট্টগ্রামের চাঞ্চল্যকর বাকলিয়া শিশু ধর্ষণ মামলায় একমাত্র আসামি ডেকোরেটর কর্মী মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ  গঠনের ৮ কার্যদিবসের মধ্যে আজ চট্টগ্রাম শিশু সহিংসতা দমন...
হলিউডে কয়েক মাস ধরেই গুঞ্জন, গোপনে বিয়ে সেরেছেন টম ও জেন্ডায়া। চলতি বছরের শুরুতে জেন্ডায়ার ব্যক্তিগত ফ্যাশন স্টাইলিস্ট ল’ রোচও দাবি করেন যে, ইতিমধ্যেই এই তারকাযুগলের বিয়ে সম্পন্ন। 
সরকারের জ্বালানি নীতি এখনও বৈষম্যমূলক। নবায়নযোগ্য জ্বালানির চেয়ে জীবাশ্ম জ্বালানিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বৈষম্য দূর করতে বাজেটে সবুজ জ্বালানি নীতি নেওয়ার তাগিদ সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডির।...
এনসিটিবির পাঠ্যবই ছাপানোর দরপত্র এখনো শুরু হয়নি। প্রায় ৩০ কোটি বই ছাপানোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হলে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করে অব্যবস্থাপনা, অনিয়ম ও সেবার মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর