বগুড়ার পৌর পার্ক সংস্কার কাজে ধীরগতি

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৫:৫৯ পিএম

বগুড়ার ঐতিহ্যবাহী এডওয়ার্ড পৌর পার্ক সংস্কারে প্রায় ১৮ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হলেও কাজ চলছে ধীরগতিতে। জুলাই গণঅভ্যুত্থানের সময় পার্কের বাউন্ডারি দেয়ালের রড খুলে নিয়ে যাওয়ায় নিরাপত্তা সংকটে দর্শনার্থীরা। দ্রুত পার্কের সৌন্দর্য বর্ধনের কাজ শেষ করা হবে বলে জানান পৌর প্রশাসক। 

বগুড়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এডওয়ার্ড পৌর পার্ক। একসময় নগরবাসীর বিনোদনের অন্যতম কেন্দ্র ছিল এটি। বর্তমানে এ পার্কের জৌলুশ ফেরাতে চলছে সংস্কার কাজ। তবে কাজের ধীরগতিতে বেড়েছে দুর্ভোগ।

জুলাই গণঅভ্যুত্থানের সময় পার্কের বাউন্ডারি প্রাচীরের লোহার গ্রিল খুলে নেয় দুষ্কৃতকারীরা। এতে পার্কের নিরাপত্তা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। যে কেউ সহজেই প্রবেশ করতে পারছে পার্কে, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি।

কোভিড-১৯  প্রকল্পের আওতায় পার্কের বাউন্ডারি দেয়াল, রাস্তা, সুইমিংপুল, ব্যায়ামাগারসহ সৌন্দর্য বর্ধনে বিভিন্ন খাতে কয় দফায় প্রায় ১৮ কোটি টাকা বরাদ্দ আসে। যা দিয়ে শুরু হয়েছে সংস্কার কার্যক্রম। এদিকে দ্রুত পার্কের চলমান সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। 

বগুড়া পৌরসভা প্রশাসক রাজিয়া সুলতানা বলেন, ‘দ্রুত পার্কের চলমান সব সমস্যা সমাধান করা হবে।’

প্রকল্পের আওতায় থাকা অধিকাংশ কাজের মেয়াদ শেষ হয়ে গেলেও, পর্যায়ক্রমে তা বাড়ানো হয়েছে। দীর্ঘদিন ধরে কাজ চললেও দৃশ্যমান অগ্রগতি খুবই কম বলে অভিযোগ দর্শনার্থীদের।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় স্বামীর হাত-পা-মুখ বেঁধে এক সন্তানের জননীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে।
মহাবিপন্ন হলুদ কাছিমের পাঁচটি বাচ্চা যুক্ত হয়েছে চট্টগ্রামের চিড়িয়াখানায়। ফলে, এ প্রজাতির মোট প্রাণীর সংখ্যা হলো ১৬টি। চিড়িয়াখানার কর্তৃপক্ষ বলছে, ডিম ফুটে বের হওয়ার পর কাছিমের বাচ্চাগুলোকে বিশেষ...
গত ১৫ জুন সোমবার রাতে মধ্যেরচর এলাকায় আন্তর্জাতিক শূন্যরেখা অতিক্রম করে ওই ব্যক্তিকে বাংলাদেশে পুশ–ইনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্য এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে...
চট্টগ্রামের চাঞ্চল্যকর বাকলিয়া শিশু ধর্ষণ মামলায় একমাত্র আসামি ডেকোরেটর কর্মী মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ  গঠনের ৮ কার্যদিবসের মধ্যে আজ চট্টগ্রাম শিশু সহিংসতা দমন...
হলিউডে কয়েক মাস ধরেই গুঞ্জন, গোপনে বিয়ে সেরেছেন টম ও জেন্ডায়া। চলতি বছরের শুরুতে জেন্ডায়ার ব্যক্তিগত ফ্যাশন স্টাইলিস্ট ল’ রোচও দাবি করেন যে, ইতিমধ্যেই এই তারকাযুগলের বিয়ে সম্পন্ন। 
সরকারের জ্বালানি নীতি এখনও বৈষম্যমূলক। নবায়নযোগ্য জ্বালানির চেয়ে জীবাশ্ম জ্বালানিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বৈষম্য দূর করতে বাজেটে সবুজ জ্বালানি নীতি নেওয়ার তাগিদ সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডির।...
এনসিটিবির পাঠ্যবই ছাপানোর দরপত্র এখনো শুরু হয়নি। প্রায় ৩০ কোটি বই ছাপানোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হলে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করে অব্যবস্থাপনা, অনিয়ম ও সেবার মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান...
লোডিং...

এলাকার খবর