ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন

এক বছর আগে গ্রামের বাড়িতে উড়ো চিঠিতে হত্যার হুমকি

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৮:৫১ পিএম

ইতালির রাজধানী রোমে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনার প্রায় এক বছর আগে তাদের গ্রামের বাড়িতে ‘লাল বাহিনী’ নামে কথিত একটি ডাকাত দলের উড়ো চিঠিতে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা দাবি করা হয়েছিল। দাবি পূরণ না হলে প্রবাসী ছেলে ও নাতিকে হত্যাসহ পরিবারের নারী সদস্যদের নির্যাতনের হুমকিও দেওয়া হয়েছিল বলে জানিয়েছে পরিবার।

নিহতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা।

পারিবারিক সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলামের পাঁচ মেয়ে ও একমাত্র ছেলে ছিলেন কামাল উদ্দিন বাবুল। প্রথমে তিনি একাই ইতালিতে বসবাস করতেন। পরে স্ত্রী ও সন্তানকে সেখানে নিয়ে যান।

শনিবার সকালে ইতালিতে অবস্থানরত স্বজনদের মাধ্যমে বাংলাদেশে থাকা পরিবারের সদস্যরা তাদের মৃত্যুর খবর জানতে পারেন। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

স্বজনরা জানান, ২০২৫ সালের ২ জুলাই রাতে সিরাজুল ইসলামের গ্রামের বাড়ির ফটকের নিচে ‘লাল বাহিনী’ নামে কথিত একটি ডাকাত দলের উড়ো চিঠি পাওয়া যায়। চিঠিতে পরিবারের স্বর্ণালঙ্কার ও নগদ টাকা দাবি করা হয়। দাবি পূরণ না হলে সিরাজুল ইসলামের প্রবাসী ছেলে ও নাতিকে হত্যার পাশাপাশি পরিবারের পুত্রবধূকে গণধর্ষণের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

হুমকির বিষয়টি জানিয়ে পরবর্তীতে নিরাপত্তা চেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন সিরাজুল ইসলাম।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম সাংবাদিকদের বলেন, ‘সেসময় বিষয়টি আমাদের মৌখিকভাবে জানানো হয়েছিল। এরপর পরিবারের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।’

তবে ইতালিতে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে ওই উড়ো চিঠির কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খুলে প্রায় ছয় মাসে জমা পড়া ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গেছে। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রূপার অলঙ্কারও উদ্ধার হয়েছে।
বেশি দামে বিক্রির আশায় পাইপ দিয়ে জোর করে ছাগলকে অতিরিক্ত পানি খাইয়ে ওজন বাড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পশুর প্রতি...
খাগড়াছড়ির রামগড়ে এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় শুক্রবার রাতে...
বর্ষা মৌসুমে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বাড়ছে পর্যটকের ভিড়। তবে তাদের আনন্দ-উল্লাসে হুমকির মুখে হাওরের জীববৈচিত্র্য। অনিয়ন্ত্রিত নৌ চলাচল আর পর্যটকদের বর্জ্যে দূষিত হচ্ছে টাঙ্গুয়ার হাওর।...
হাতিরঝিল, গুলশান ও বনানী লেক রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। দুই বছরের মধ্যে চেহারা বদলে দেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। পরিবেশ রক্ষায় একসাথে কাজ করবে গৃহায়ণ ও গণপূর্ত...
চলতি অর্থবছরের শেষদিকে এসেও ইউরোপের বাজারে নিম্নমুখী বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি। গত ১১ মাসে তৈরি পোশাকের রপ্তানি কমেছে প্রায় সাড়ে তিন শতাংশ। রপ্তানিকারকরা বলছেন, বৈশ্বিক সংকটের পাশাপাশি দেশে...
হঠাৎ করে উত্তাল বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। বিসিবিতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে আইসিসির কাছে কড়া ভাষায় ই-মেইল করেছেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর সেটা অস্বীকারও করেছেন তিনি। তবে...
দেশের খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞ এবং চট্টগ্রামে চক্ষু চিকিৎসা সেবার অন্যতম পথিকৃৎ প্রফেসর ডা. রবিউল হোসেন মারা গেছেন। শনিবার দুপুরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
লোডিং...

এলাকার খবর