ময়মনসিংহে শিশু ধর্ষণে ৩ জনের ফাঁসি

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৩ পিএম

ময়মনসিংহের ধোবাউড়ায় চাঞ্চল্যকর শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ মামলার রায় ঘোষণা করা হয়।

রায়ে তিনজনকে ফাঁসি এবং একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ১০ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।  

দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার আসামি আরিফ, রাকিব ও সাইমকে ফাঁসির আদেশ দেন। সেই সাথে প্রত্যেককে ২ লাখ করে টাকা জরিমানা করেন। 

অপর অপ্রাপ্তবয়স্ক আসামি মারুফকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক মেজবাহ উদ্দিন আহমেদ ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন ​রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) বজলুল করিম চৌধুরী। তবে রায়ে অসন্তোষ করে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মকবুল হোসেন সরকার। 

রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানান নিছামনির মা–বাবা।

গত ১৪ জুন বিকেলে ধোবাউড়ায় শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করা হয়। পরদিন ১৫ জুন নিছামনির পিতা বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে মামলার মাত্র ৯ দিনের মাথায় ২৩ জুন ৪ আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। আর উভয় পক্ষের শুনানী শেষে ঘটনার ২৫ দিনের মাথায় রায় ঘোষণা করা হয়েছে।

বৃষ্টিতে পাহাড়ধসে প্রাণহানির শঙ্কা বাড়লেও চট্টগ্রামের পাহাড়গুলোতে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ করা যাচ্ছে না। দখলদারদের বিরুদ্ধে সারা বছর চুপ থাকা প্রশাসন বর্ষায় শুধু মাইকিং ও নির্দেশনা দিয়েই দায়িত্ব...
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে বজ্রপাতে রিয়াদ (১১) নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক ব্যক্তির বিচ্ছিন্ন পা খুঁজে না পাওয়ার অভিযোগ উঠেছে। পরে ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে বিচ্ছিন্ন পায়ের অংশ ছাড়াই মরদেহ...
টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চেঙ্গী ও মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 
শনিবার থেকে বন্যা পরিস্থিতির উন্নতির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বান্দরবান ও কক্সবাজারে তলিয়েছে সড়ক। বিপৎসীমার ওপরে বইছে সাঙ্গু, মাতামুহুরী নদী। ভারতের মেঘালয়, ত্রিপুরা ও...
হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষণার পর চট্টগ্রাম-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর আজ সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদের স্পিকারের কাছে শপথ নেবেন।
ইরানের পাঁচ প্রদেশে যুক্তরাষ্ট্রের দুই দিনের হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য জানান। আহতদের মধ্যে ৪৭ জন এখনো হাসপাতালে...
যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও যুদ্ধবিরতি বাতিলের ঘটনায় ক্ষোভে ফুঁসছে ইরান। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির নাগরিকরা বলেছেন, ওয়াশিংটনের ওপর তাদের আর কোনো আস্থা নেই। মার্কিন আগ্রাসনের জবাবে...
লোডিং...

এলাকার খবর