কক্সবাজার সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৮:৪৫ পিএম

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে সৌভিক রায় নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে সৈকতের দরিয়ানগর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌভিক রায় খুলনা নগরের বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে।

পুলিশ জানায়, শনিবার সকালে সৌভিক রায় তার আট বন্ধুসহ মোট নয়জন কক্সবাজারে বেড়াতে যান। দুপুরে প্যারাসেইলিং করার সময় তিনি আকাশে থাকা অবস্থায় ছিটকে সমুদ্রে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, ‘দুর্ঘটনার পর পর্যটকের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

এদিকে, একই প্রতিষ্ঠানের প্যারাসেইলিং কার্যক্রমে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছিল। সেসব ঘটনার পর প্রশাসন সাময়িকভাবে কার্যক্রম বন্ধ করে দেয়। তবে কয়েক মাস আগে আবার প্যারাসেইলিং চালু হয়।

প্যারাসেইলিং কার্যক্রমের বৈধতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানতে চাইলে জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।

চাঁপাইনবাবগঞ্জে আমের মৌসুম প্রায় শেষভাগে এসে পৌঁছেছে। তবে আশ্বিনা জাতের আমের বদৌলতে এখনো জমজমাট বাজার। চাষিরা বলছেন, অন্যান্য জাতের মতো আশ্বিনা আমেরও দাম পাচ্ছেন না তারা। এর মধ্যে সাম্প্রতিক...
জগন্নাপুর উপজেলার মইয়ার হাওরের বালুচর এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে যান ভবানীপুর গ্রামের কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী লোকজন। ভোর রাতে ডিঙি নৌকাযোগে বাড়িতে ফিরছেলেন তারা।...
দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি পরিদর্শনেই কঠোর অবস্থানের বার্তা দিলেন বরিশাল বিভাগের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মোহাম্মদ রিফাতুল হায়দার। হঠাৎ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি...
নরসিংদীর মনোহরদীতে জমির সীমানায় নারিকেল গাছ কাটাকে কেন্দ্র করে চাচাত ভাইয়ের লাঠির আঘাতে মিজান মিয়া (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ...
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটিতে জানানো হয়েছে, সহকারী শিক্ষকরা চাকরিতে যোগদানের পর পেশাগত প্রশিক্ষণ নেবেন। 
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
ভালোবাসা, বিচ্ছেদ, ভুল সিদ্ধান্ত এবং ভাগ্যের টানাপড়েনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন নাটক ‘আমার রাজ্যে তুমি’। ক্যাপিটাল ড্রামার ব্যানারে নির্মিত এই নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়...
বলিউডের দুই জনপ্রিয় অভিনেতা সালমান খান ও সঞ্জয় দত্তের বন্ধুত্ব নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি এক সাক্ষাতে দীর্ঘ সময় একে অপরকে আলিঙ্গন করেন এই দুই তারকা। সেই মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর