চাঁদপুরে হামের সংক্রমণ থামছেই না, আছে ডেঙ্গুও

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৫:১৯ পিএম

চাঁদপুরে বিশেষ টিকাদান কর্মসূচি চললেও হামের সংক্রমণ থামছে না। আক্রান্তদের বেশিরভাগই ছয় মাসের কম বয়সী শিশু। দুর্গম এলাকায় টিকাদানের হার কম থাকায় ঝুঁকি বাড়ছে। এর মধ্যে ডেঙ্গুও বাড়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বেশিরভাগ শিশুর বয়স ৬ মাসের নিচে। যাদের বেশিরভাগ হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি। প্রতিদিনই বিভিন্ন প্রান্ত থেকে হাসপাতালে শিশুদের নিয়ে আসছেন স্বজনরা।

এ পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে দুই হাজারের বেশি রোগী। মারা গেছে অন্তত ৭ শিশু। আক্রান্তদের মধ্যে আছে টিকা নেওয়া শিশুও।

হাইমচর, রায়পুরের মতো দুর্গম চরাঞ্চল থেকে বেশি আসছে রোগী। 

চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এ কে এম মাহাবুবুর রহমান বলেন, ‘এসব এলাকায় শিশুদের টিকাদানের হার কম। আবার টিকার বয়স না হওয়া শিশুরাও আক্রান্ত হচ্ছে।’

এদিকে, হামের পাশাপাশি জেলায় বাড়ছে ডেঙ্গুও। 

চাঁদপুর সিভিল সার্জন মোহাম্মদ নুর আলম দীন বলেন, ‘এ পর্যন্ত সাড়ে ৩০০ রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ধারণক্ষমতার কয়েক গুণ বেশি রোগী থাকলেও সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে।’

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ১০ আগস্ট পর্যন্ত জেলায় প্রায় ৩ লাখ ৫৬ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে।

মাদক কারবারির সঙ্গে যোগাযোগ ও অর্থ লেনদেনের অভিযোগে চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চাঁদপুর পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন। 
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে ট্রলির ওপর থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ১৫ বছর। তাৎক্ষণিভাবে তার পরিচয় পাওয়া যায়নি। ওই কিশোরীকে...
সিলেটে গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ জনে। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।
চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বানিয়াচোঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রায়হান রাফীর ‘লায়ন’ সিনেমা নিয়ে অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করেছেন টালিউড অভিনেতা জিৎ। দুই বছর আগে ঘটা করে সিনেমাটির ঘোষণা এলেও নানা জটিলতায় এত দিন শুটিং শুরু হয়নি। এবার জিৎ জানিয়ে...
সারা বছর বিক্রি কম থাকলেও বর্ষায় নৌকার চাহিদা কিছুটা বাড়ে। তবে নদী-নালা ও খাল-বিল ভরাটে  এখন নৌকার প্রয়োজনীয়তা অনেক কম। এরকম নানা সংকটে চলছে মাদারীপুরের শিবচরের সুতারবাড়ির নৌকা কারিগরদের জীবিকা।...
১৯৪৬ সালের ১৫ আগস্ট খালেদা জিয়া জন্মগ্রহণ করেন। তিনি গত বছরের ৩০ ডিসেম্বর মারা যান। খালেদা জিয়া বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী...
পটুয়াখালীর আড়াইশো শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে তেলাপোকার উপদ্রবে অতিষ্ঠ রোগী ও স্বজনরা। ওয়ার্ডগুলোতে পোকার কারণে চরম স্বাস্থ্যঝুঁকি ও অস্বস্তিতে পড়েছেন তারা। বিপাকে চিকিৎসক-নার্সরাও। দ্রুত কার্যকর...
লোডিং...

এলাকার খবর