খাগড়াছড়িতে হঠাৎ ভারী বৃষ্টি, নদীর পানি বিপৎসীমার ওপরে 

খাগড়াছড়ির দীঘিনালায় মাত্র তিন ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে। বিপৎসীমার ওপর দিয়ে বইছে মাইনী নদীর পানি। সড়ক ডুবে যাওয়ার পাঁচ ঘণ্টা পর দীঘিনালা-সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০২:৪৯ পিএম

খাগড়াছড়ির দীঘিনালায় মাত্র তিন ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে। বিপৎসীমার ওপর দিয়ে বইছে মাইনী নদীর পানি। সড়ক ডুবে যাওয়ার পাঁচ ঘণ্টা পর দীঘিনালা-সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

দীঘিনালায় শুক্রবার মধ্যরাতে হঠাৎ শুরু হয় ভারী বৃষ্টি। মাত্র কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে বাড়তে থাকে মাইনী নদীসহ পাহাড়ি ছড়া ও খালের পানি। প্লাবিত হয় মেরুং, কবাখালী ও বোয়ালখালীর নিচু এলাকা। দীঘিনালা-মেরুং সড়কের ওপর দিয়েও পানি প্রবাহিত হয়। কোথাও কোথাও পানি ঢুকে পড়েছে বসতঘরেও। তলিয়েছে আমনের ক্ষেত ও গ্রীষ্মকালীন সবজির ফসলের মাঠ। 

এদিকে ভারী বৃষ্টির সঙ্গে পাহাড় ধসে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের ৫ মাইল ও ৯ মাইল এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সড়ক ও জনপথ বিভাগ মাটি সরিয়ে নেওয়ায় সাজেক যাওয়ার পথে যান চলাচল স্বাভাবিক হয়। 

খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার বলেন, ‘খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের মাটি সরানো হয়েছে। মাটি সরাতে কিছুক্ষণ সময় লাগায় যান চলাচল বন্ধ ছিল।’

এদিকে বৃষ্টির কারণে পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ৫০০ পরিবার। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।

 

 

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে সংগঠন দুইটি।
নোয়াখালীতে সদর উপজেলায় মো. কবির (৪০) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিহতের ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের মা কমলা বেগম। মামলার পর...
অবরুদ্ধ থাকার ৩০ ঘণ্টা পর উদ্ধার হলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য শেখ শরীফুল আলম। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর