যমুনা ও হাওড় এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে রাজেন্দ্রপুরে বিক্ষোভ

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৪ এএম

গাজীপুরের রাজেন্দ্রপুর রেলস্টেশনে যমুনা ও হাওড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ করছেন এলাকাবাসী। এসময় তারা দুটি ট্রেন আটকে রেখে যাত্রাবিরতি দিতে বাধ্য করেন। এসময় ঢাকা ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। পরে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ থেকে সরে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

শনিবার সকাল ৬টায় রাজেন্দ্রপুরের এলাকাবাসী ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে এ বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা তিস্তা এক্সপ্রেস ও যমুনা এক্সপ্রেস ট্রেন আটকে দেন। 

স্থানীয়রা জানায়, রাজেন্দ্রপুর রেলস্টেশন খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী দীর্ঘদিন যাবৎ যমুনা এক্সপ্রেস ও হাওড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির জন্য দাবি জানিয়ে আসছে। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। এজন্য শনিবার রেল স্টেশন এলাকায় রেল লাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। 

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, ‘এলাকাবাসী যমুনা ও হাওড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে শনিবার সকাল ৬ টার দিকে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে অবরোধ করে লাল ব্যানার টানিয়ে রাখে। পরে তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে সকাল ৯টার দিকে তারা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের সামনে অবস্থান নিয়ে যাত্রা বিরতি দিতে বাধ্য করেন।’ 

ফারুক হোসেন আরও বলেন, ‘খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করা হলে সকাল ১০ টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।’ 

এদিকে,  রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে দুটি ট্রেন দীর্ঘ সময় আটকে রাখায় দুর্ভোগে পড়েন ট্রেনে থাকা যাত্রীরা। 

 

গাজীপুরের কালিয়াকৈরে বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কয়েকটি শিল্প কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে...
নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ ঘটনা হয়। 
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ফুটবল টুর্নামেন্টে খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আগমুহূর্তে  মাঠে চেয়ার নিয়ে মারামারি ও হাতাহাতি হয়ছে। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার নদোনা মাঠে মোটরসাইকেল কাপ...
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, জমি রেজিস্ট্রি থেকে শুরু করে কোনো সেবাই পাওয়া যায় না টাকা ছাড়া। এর সঙ্গে জড়িত খোদ...
আমেরিকায় জীবনযাত্রার খরচ ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। অক্টোবরে দেশটিতে মূল্যস্ফীতির হার সব পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। খাদ্য ও জ্বালানির বাইরে...
পঞ্চগড়ের বোদায় থ্রি হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় আহত আট যাত্রী হন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ধারা নিউজের সিনিয়র রিপোর্টার আলী আজগর খোকনের স্ত্রী ও পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক...
মেঘনায় ফেরি মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে শনবিার সকাল থেকে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসির কর্মীরা। ফেরিতে বাল্কহেডের ধাক্কায় এক শিশু নিহতের ঘটনায় ফেরি মাস্টারকে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর