দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জন্য প্রয়োজনে আরও ত্রাণ সহায়তা বাড়ানো হবে। বর্তমানে প্রয়োজনের ভিত্তিতে চাল, বিশুদ্ধ পানি দেওয়া হয়েছে। ভেঙ্গে যাওয়া ঘর মেরামতের জন্য ১ হাজার বান্ডিল টিন এবং ত্রিশ লক্ষ টাকা নতুন করে বরাদ্দ দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে কক্সবাজারের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কালে এসব কথা বলেন মন্ত্রী।
চকরিয়ার কাকারা ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন কালে প্রতিমন্ত্রী বলেন, মাতামুহুরি নদীর ভাঙ্গন রোধে দুই পাশে বাঁধ ও ও নদী ড্রেজিং করার কথাও বলেন প্রতিমন্ত্রী।
এদিকে কক্সবাজার সৃষ্ট বন্যায় সবচাইতে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে চকোরিয়া এবং পেকুয়া উপজেলা। এ বন্যায় নষ্ট হয়েছে ফসলী জমি, চিংড়ি ঘের, মৎস্য খামার, ভেঙে গেছে বাঁধ, নষ্ট হয়েছে রাস্তাঘাট। বিধ্বস্ত হয়েছে হাজারো ঘরবাড়ি। বন্যায় মারা গেছে ১৮ জন।


