ক্রাইম সিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, ১০ ধরনের আলামত সংগ্রহ

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৪:১৭ পিএম

নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ১০ ধরনের আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট। এসব আলামত কেমিক্যাল ল্যাবরেটরিতে পাঠানো হবে।

গতকাল শনিবারের সমাবেশের পর থেকেই কার্যত বন্ধ ছিল দলটির এই অফিস। পরে আজ রোববার সকালে সিআইডির সদস্যরা ঘটনাস্থলে যান। পরে তাঁরা কার্যালয়ের প্রবেশমুখের অংশে ‘ক্রাইম সিন’ লেখা টেপ দিয়ে ঘিরে রাখা অংশে প্রায় দুই ঘণ্টা ধরে আগের দিনের সংঘর্ষের আলামত সংগ্রহ করেন।

ক্রাইম সিন ইউনিটের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমরা ১০ ধরনের আলামত সংগ্রহ করেছি। এখন এগুলো কেমিক্যাল ল্যাবরেটরিতে পাঠানো হবে। কেমিক্যাল ল্যাবের রিপোর্ট থেকে জানা যাবে, এখানে কী ধরনের এক্সেপ্লোশন হয়েছে, বিস্ফোরক রয়েছে। 

পরীক্ষায় কতদিন সময় লাগবে জানতে চাইলে তিনি সঠিক কোনো সময় বলতে পারেননি।

এদিকে সকালে সিআইডির ৯ সদস্য নয়াপল্টনের ক্রাইম সিন হিসেবে চিহ্নিত এলাকায় প্রবেশ করেন এবং আলামত সংগ্রহের কাজ শুরু করেন। তাঁরা রাস্তায় পড়ে থাকা পুড়ে যাওয়া ছাই, বিভিন্ন দ্রব্য আলামত হিসেবে সংগ্রহ করেন।

এর আগে ভোরে কার্যালয়ের সামনে ‘ক্রাইম সিন’ লেখা হলুদ টেপ দিয়ে ঘিরে দেওয়া হয়। কার্যালয়ের কলাপসিবল গেট তালা দিয়ে বন্ধ করা হয়। 

সরেজমিনে বেলা ১২টার পর দেখা যায়, কার্যালয়ের দুপাশে এক স্তরের পুলিশের নিরাপত্তা ব্যবস্থা বসানো হয়েছে। রয়েছেন পুলিশের সদস্যরা। কার্যালয়ের আশপাশে কোনো নেতা-কর্মী দেখা যায়নি। নয়াপল্টনের সড়ক দিয়ে কিছুক্ষণ পরপর টহল দিচ্ছে বিজেবি।

ভোর ৬টা থেকে শুরু হওয়া সকাল-সন্ধ্যা হরতালে নয়াপল্টনের এই সড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। বন্ধ রয়েছে বিপণী-বিতানগুলো।

রাজধানী ঢাকায় চলতি বছরের জুন পর্যন্ত ১২২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা মাসে গড়ে ২০টি। সর্বশেষ সবুজবাগে বিএনপি কর্মী ও হাজারীবাগে এক তরুণ হত্যার ঘটনায় তদন্ত করছে পুলিশ। তবে ডিএমপির দাবি, রাজধানীর...
সিলেট মহানগরীর শাহপরান থানাধীন টিলাগড় এলাকায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে...
রাজধানীর সবুজবাগে পলাশ নামের এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে সবুজবাগ পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট (জিমি ডোনাল্ডসন) দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়সেনকে বিয়ে করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) ইনস্টাগ্রামে বিয়ের একাধিক ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে...
মাদারীপুরের শিবচরে বজ্রাঘাতে আজিজ ব্যাপারী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ভদ্রাসন ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আজিজ বেপারী ভদ্রাসন ইউনিয়নের চরপাড়া গ্রামের আশরাফ বেপারীর ছেলে।
ফ্রিল্যান্সার ও ব্যক্তি পর্যায়ের সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের ক্রমবর্ধমান ডিজিটাল সেবা খাতকে সহায়তা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ...
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষি, পানিসম্পদ, অবকাঠামো ও...
লোডিং...

এলাকার খবর