এবার রাজধানীর মাতুয়াইলে বাসে আগুন

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৮:১০ এএম

এবার রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলের মাদ্রাসা বাজার রোডে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আসিয়ান পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ করেছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এসব তথ্য নিশ্চিত করেছে।

এর আগে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর শাহজাদপুরে রাইদা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন জানান, বেলা দুপুর ২টা ২৫ মিনিটে রাইদা পরিবহনের ওই বাসটিতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সারা দেশে ১৩টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে যাত্রীবাহী বাস পুড়েছে ৭টি, কাভার্ডভ্যান ৪টি, ট্রাক ২টি।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশি হামলার অভিযোগে ২৯ অক্টোবর সারা দেশে হরতাল ডাকে দলটি। পরে সেই হরতালে সমর্থন জানায় জামায়াতে ইসলামী।

একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা তিনদিন সর্বাত্মক অবরোধ ডাকে দল দুটি। পরে দ্বিতীয় দফায় ৫ থেকে ৬ নভেম্বর এবং তৃতীয় দফায় ৮ থেকে ৯ নভেম্বর অবরোধের ডাক দেয় বিএনপি-জামায়াত।

এরপর আজ বৃহস্পতিবার চতুর্থ দফায় আবারও অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আগামী রোববার ও সোমবার ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা দিয়েছে দলটি।

সার্টিফিকেটনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের...
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ছাদে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুন্ডলিতে ছেয়ে গেলে আতঙ্কিত হয়ে এদিক-সেদিক ছুটতে থাকে রোগীসহ স্বজনরা। ঘটনার পর পদদলিত হয়ে...
পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। রোববার ১০টা থেকে গভীর রাত পর্যন্ত জেলা শহরের তেঁতুলিয়া রোডের এমআর কলেজ মোড়ে সংঘর্ষের এই ঘটনা ঘটে।
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফয়সাল আহমেদ নামের ঢাকা মহানগর উত্তর বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর তাকে ৪৮ ঘণ্টার সময় দিয়ে কারণ...
তা কাভান সুলিভানের নামটা পরিচিত মনে হচ্ছে? হওয়ারই কথা। এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলে যাওয়া রোনান ও ডেকলান সুলিভানের ভাই কাভান সুলিভান। আর সুলিভান ভাইদের নানি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ২৫ দিন পেরিয়ে গেলেও কাটেনি রহস্য। গ্রেপ্তার দুই আসামি আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও পুলিশের বিভিন্ন সময়ের...
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর