হরতাল–অবরোধে রাজধানীতে ৬৪ বাসে আগুন: ডিএমপি 

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৫:৫৭ পিএম

বিএনপি–জামায়াতের লাগাতার হরতাল ও অবরোধের মধ্যে রাজধানীতে ৬৪টি বাসে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, এসব ঘটনায় বিভিন্ন থানায় ৬৪টি মামলা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৮ অক্টোবর থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত আগুনের এ ঘটনাগুলো হয়। এর মধ্যে আগুন দেওয়ার সময় জনগণ ও পুলিশের হাতে আটক হয়েছে ১২ জন। এ ছাড়া আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার সময় মোহাম্মদপুরে একজন দুষ্কৃতিকারী মারা যান। 

আটকদের মধ্যে অনেকে যাত্রীর বেশে গাড়িতে উঠে বা নীচ থেকে বাসে আগুন দেয়। আটকের সময় তাদের থেকে পেট্রল, গান পাউডার, দিয়াশলাই, তুলা, পুরোনো কাপড় জব্দ করা হয়। 

এদিকে গত ২৯ অক্টোবর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে নাঈম নামের এক তরুণ মারা যান। দগ্ধ হন রবিউল ইসলাম নামের আরেক তরুণ। তারা দুজনই অছিম পরিবহন বাসের হেলপার ছিলেন। ডেমরায় পার্কিং করা বাসে ওই রাতে আগুন দেয় দুর্বৃত্তরা।

গত ২৮ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ ডাকে বিএনপি। সমাবেশ শুরুর আগেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতা–কর্মীরা। এ সময় বিক্ষুব্ধ বিএনপি কর্মীরা কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন ও জাজেস কমপ্লেক্সে হামলা চালায়। ভাংচুর ও অগ্নিসংযোগ করে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালেও। 

বিএনপি কর্মীদের সঙ্গে সংঘর্ষে একজন পুলিশ সদস্য নিহত হন। আহত হন শতাধিক। এ সময় সমাবেশের সংবাদ সংগ্রহ করতে যাওয়া বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপরও হামলা করা হয়। ভাংচুর করা হয় গণমাধ্যমের কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল।

এরপর থেকে প্রায় নিয়মিত হরতাল ও অবরোধ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি–জামায়াত ও তাদের সমমনা দলগুলো।

২৮ অক্টোবরে সহিংসতায উসকানি, নাশকতা ও আগুন দেওয়ার মামলায় এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষস্থানীয় বেশ কজন নেতাকে। 

সার্টিফিকেটনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের...
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে...
রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে আরেক বাসের চাপায় তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামের একজন নিহত হয়েছেন। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা...
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পাঁচ দিন পর গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ হোসেনকে ক্লোজড করা হয়েছে।
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ২৫ দিন পেরিয়ে গেলেও কাটেনি রহস্য। গ্রেপ্তার দুই আসামি আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও পুলিশের বিভিন্ন সময়ের...
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর