প্রীতির মৃত্যু

মাহফুজ আনামের বিবৃতিতে হতাশ ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৫ পিএম

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় প্রীতি উরাং নামে একজন শিশু গৃহকর্মীর মৃত্যু নিয়ে দেওয়া সম্পাদক মাহফুজ আনামের বিবৃতিতে হতাশা ব্যক্ত করেছে ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ নামে একটি সংগঠন। রোববার প্রকাশিত এক খোলা চিঠিতে তারা এই হতাশা প্রকাশ করে। 

ঘটনার ১০ দিন পর হলেও এই বিবৃতি প্রশংসনীয় উল্লেখ করে খোলা চিঠিতে তারা বেশকিছু প্রশ্ন ‍তুলেছে। এ ছাড়া ন্যায়বিচার প্রতিষ্ঠায় পত্রিকাটি ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে সংগঠনটি।

খোলা চিঠিতে দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের উদ্দেশ্যে বলা হয়, ‘আপনি প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিচারিক প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষায় আছেন, উল্লেখ করেছেন। অথচ একই ব্যক্তির বিরুদ্ধে পরপর একই ধরনের দুটি অভিযোগ উঠে এসেছে, যা আপনি অনুধাবনে ব্যর্থ হয়েছেন। অভিযোগটি বিচারাধীন থাকার পরও আপনি তা বিবৃতিতে উল্লেখ করেননি। এমনকি আপনার পত্রিকার পক্ষ থেকে অন্যান্য ঘটনার মতো এই ২টি ঘটনায় সরেজমিন অনুসন্ধান করে বিশ্লেষণধর্মী ও তুলনামূলক আলোচনার প্রতিবেদন প্রকাশ করা হয়নি, যা পত্রিকার পক্ষপাতদুষ্ট আচরণ।’

হতাশ হওয়ার পেছনে আরও কিছু যুক্তি দেয় ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’। এ ছাড়া তারা দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামকে কিছু প্রশ্নও করে। 

খোলা চিঠিতে মাহফুজ আনামকে প্রশ্ন করা হয়, ‘আপনার প্রতিষ্ঠান কি শিশু শ্রমিক রাখার বিপক্ষে অবস্থান নিয়েছে? হত্যার মতো গুরুতর অভিযোগ এবং জেলখানায় বন্দি আসামিকে সাময়িক বরখাস্ত না করা কি গণমাধ্যমের নৈতিকতা ও মূল্যবোধগত বিষয়? ব্যক্তির অপরাধের দায় কি দ্য ডেইলি স্টার-এর? শিশু প্রীতি ও ফেরদৌসীর সঙ্গে কি ন্যায়বিচার হয়েছে? কেন বারবার একই বাড়িতে এমন ঘটনা ঘটছে— বিষয়টি কি একটি দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে আপনি বিবেচনায় নিয়েছেন?’

নিপীড়নের বিরুদ্ধে শাহবাগের খোলা চিঠিতে আরও বলা হয়, ‘আমরা বিশ্বাস করি, দ্য ডেইলি স্টারও একই প্রশ্নের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবেই সেগুলোকে আলোচনায় তুলতে চাইছে না।’ 

খোলা চিঠিতে জানানো হয়, উন্নত জীবন পেতে শিশু প্রীতিদের গৃহকর্মীর কাজে ঢাকায় আসাকে তারা সমর্থন করে না। পাশাপাশি তারা আহ্বান জানায়, অবিলম্বে পত্রিকাটি আশফাকুল হককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান এবং প্রীতি উরাং ও ফেরদৌসি বেগমের পরিবারকে ন্যায়বিচার প্রাপ্তিতে সহায়তা করবে। 

গত ৬ ফেব্রুয়ারি মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাড়ির নিচ থেকে প্রীতির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। সেদিনই ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তাঁর স্ত্রী তানিয়া খন্দকারকে আটক করে পুলিশ। 

প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। তাঁর ব্যাখ্যাটি গত শুক্রবার ডেইলি স্টারের প্রিন্ট এবং ইংরেজি ও বাংলা অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে। 

বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
বগুড়ায় ডিবি হেফাজতে থাকা হত্যা মামলার সন্দেহভাজন আসামি আসাদুজ্জামান আসাদের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, হাজতখানার টয়লেটের ভেন্টিলেটরে লুঙ্গি বেঁধে তিনি আত্মহত্যা করেছেন।
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
রাজধানী সদরঘাটের শ্যামবাজার ঘাটে সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এতে দুজন নিখোঁজ হয়েছেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকা বহাল রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি। সংস্থাটি বলছে, বিশেষ সুবিধাপ্রাপ্ত আমলাদের প্রভাবে সরকার ব্যয়-কৃচ্ছতার সিদ্ধান্ত থেকে সরে...
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাটে শত শত কোট ও টাই পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফ্ল্যাট দুটি ক্রোকের অংশ হিসেবে মালামালের তালিকা তৈরির সময়...
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর