‘নিম্নমানের’ খেজুরের খোঁজে তালেবের খোঁজাখুঁজি

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ পিএম

‘নিম্নমানের খেজুর কোনটা?’ বিক্রেতার দিকে তাকাতেই বোঝা গেল ক্রেতার এমন প্রশ্নে কতটা ক্ষুব্ধ ও অপমানিত বোধ করেছেন তিনি। ক্রেতার চোখে চোখ রেখেই বললেন, ‘খারাপ খেজুর বেচি না।’ ক্রেতাও নাছোড়বান্দা, ‘বললেন কে বেচে।’ ইফতারের ঠিক আগের সময়, বেচাবিক্রিও জমে উঠেছে। অনেকটা বিরক্ত বিক্রেতা বললেন, ‘জানি না।’

পশ্চিম রামপুরার ওয়াপদা সড়কের ফুটপাত দখল করে বসা খেজুর বিক্রেতার নাম মনু মিয়া। আর ক্রেতার নাম তালেব। মূলত তালেবের এমন প্রশ্ন আর বিক্রেতার বিরক্তি আমার মতো আরও কয়েকজন ‘উপভোগ’ করছিল।

তালেবকে হাল ছেড়ে দেওয়ার পাত্র মনে হলো না। মোবাইলের স্ক্রিনে মনু মিয়াকে দেখালেন, সরকার বলেছে নিম্নমানের খেজুর ১৫০ টাকায় কেনা যাবে। আমি ওই খেজুর খুঁজছি। আরেকটা আছে জাইদি খেজুর, সেটার দাম ১৭০ টাকা। এগুলো আপনি (বিক্রেতা) বেচেন না। এবার মনু মিয়া কিছুটা নরম হলেন। জানালেন এই দামে তার কাছে কোনো খেজুর নেই। একটা খেজুর দেখিয়ে বলছেন, ওটার কেজি ২২০ টাকা। আর জাইদি খেজুর আছে, সেটার কেজি ৩৩০ টাকা।

খেজুর আমার পছন্দ না। তাই খেজুরের দাম নিয়ে আমার কখনও কোনো আগ্রহ তেমন ছিল না। আমার পছন্দ জিলাপি। এর দাম কোথায় কেমন এই খবর আমি বেশ মনোযোগ দিয়ে পড়ি। জিলাপির নামেও এখন বেশ পরিবর্তন এসেছে। আমি সর্বোচ্চ ২০ হাজার টাকা কেজি দামের জিলাপি খেয়েছি। জিলাপি প্রসঙ্গে থাক। আমার খেজুর প্রসঙ্গে আসি।

কাজের সূত্রে সরকারের খেজুরের দাম বেঁধে দেওয়ার বিষয়টি আমার জানা ছিল। বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে প্রথম রোজার দিনই জানিয়ে দেওয়া হয় বাজারে নিম্নমানের বা সাধারণ মানের যে খেজুর তার দাম হবে সর্বোচ্চ ১৫০ টাকা থেকে ১৬৫ টাকা। আর জাইদি খেজুর যেটা সাধারণত ইরাক থেকে আসে তার দাম হবে ১৭০ টাকা থেকে ১৮৫ টাকা।

প্রজ্ঞাপনটা যখন পড়ছিলাম তখন এই নিম্নমানের শব্দটা আমার কাছেও খটকা লেগেছিল। তালেবের কাছেও এটাই হয়তো মনে হয়েছে। তালেবের পুরো নাম তালেবুল আলম। বাড়ি নরসিংদীতে। হাজীপাড়ায় কোনো একটা কাজ করেন। সেটা অবশ্য বলতে চাইলেন না। জানালেন ফেসবুকে প্রজ্ঞাপনটা পেয়ে কাজ শেষ করে বাসায় ফিরছেন। হাজীপাড়া থেকে এই পর্যন্ত সড়কের পাশের অন্তত ১২ থেকে ১৫টা দোকানে এই নিম্নমানের খেজুর ও জাইদি খেজুর খুঁজেছি। কিন্তু কেউ নিম্নমানের খেজুর চেনেই না। বললাম এটা আসলে কমদামি খেজুর বুঝিয়েছে। তালেবের কথা হচ্ছে তাহলে নিম্নমানের লেখার দরকার কি? তাও বুঝলাম লিখেছে। কিন্তু এই দামে তো নিম্নমানের বা সাধারণ মানের কোনো খেজুর পাওয়া যাচ্ছে না। জাইদি খেজুর এটা সব দোকানেই আছে। ৩০০ টাকার নিচে কেউ বলছে না। তাহলে দাম বেঁধে দেওয়ার মানে কি?

নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
উল্টোপথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা  করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। 
রাজধানীর হাজারীবাগে পূর্ববিরোধের জেরে আলী জামান (৫৫) নামের বিএনপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহসীন নামে আরও একজন আহত হয়েছেন।
রাজধানীর পশ্চিম জুরাইনে একটি হেফজ মাদ্রাসার ছাদ থেকে পড়ে ইয়ামিন (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে কীভাবে সে ছাদ থেকে নিচে পড়ে গেছে, তা নিশ্চিত করে জানাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।
বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে কিছু নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করতে চায় না। এক্ষেত্রে নতুন অর্থনৈতিক মডেলে ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘যেকোনো সময়ের তুলনায় এখন গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে।’ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে...
পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলার প্রভাব ধীরে ধীরে বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বিশাল বরফস্তরে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা শুধু সমুদ্রপৃষ্ঠের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর