কবি-শিল্পীদের নামে ১২ সড়কের নাম রাখতে চায় ডিএনসিসি

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১০:৩৬ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ১২টি সড়কের নাম দেশের কবি-শিল্পীসহ বিশিষ্ট ব্যক্তিদের নামে নামকরণের প্রস্তাব করা হয়েছে । এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ডিএনসিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করপোরেশনের সভায় জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তিবর্গের নামে ডিএনসিসির আওতাধীন বিভিন্ন সড়ক নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সিটি করপোরেশন একটি প্রস্তাব পাঠিয়েছে।

যেসব সড়কের নাম প্রস্তাব করা হয়েছে সেগুলো হলো–উত্তরা ৩ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের নাম কবি মাহাবুব উল আলম চৌধুরী সড়ক; ৭ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়ক কবি আলাউদ্দিন আল আজাদ সড়ক; ১০ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের ১০ নম্বর সেক্টর ব্রিজ পর্যন্ত শিল্পী আব্দুস শাকুর শাহ সড়ক; ৭ নম্বর সেক্টরের ২৭ নম্বর সড়ক থেকে ১১ নম্বর সড়ক ও ২ নম্বর সড়ক হয়ে রবীন্দ্র সরণি পর্যন্ত শিল্পী হাশেম খান সড়ক;  ৪ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়ক শিল্পী বাবুল আকতার সড়ক নামে প্রস্তাব করা হয়েছে।

দক্ষিণ মনিপুর সড়কের (কাজিপাড়া সেন্ট্রাল জামে মসজিদ থেকে ৬০ ফিট সড়ক পর্যন্ত) নাম শিল্পী রফিকুন্নবী সড়ক; বনানী ১২ নম্বর সড়কের নাম শিল্পী কাইয়ুম চৌধুরী সড়ক; মিরপুর-১৪ থেকে ভাষানটেক বাজার মাটিকাটা চেকপোস্ট পর্যন্ত প্রধান সড়কের নাম বীর মুক্তিযোদ্ধা সালেক মোল্লা সড়ক; কালশী রোড থেকে সিরামিক রোড পর্যন্ত ৩৬ নম্বর সড়কের নাম আকাস আলী মোল্লা সড়ক; হোল্ডিং নম্বর-৪৭ (কেয়ারী নীড়) থেকে হোল্ডিং নম্বর-১৫২ পূর্ব আহম্মদ নগর পর্যন্ত সড়কের নাম শিরিন রুখসানা কমিশনার সড়ক প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া ডিএনসিসির ১৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শেওড়াপাড়া, বাসস্ট্যান্ড সংলগ্ন শেওড়াপাড়া পীরেরবাগ হাজী পর্যন্ত অলি মিয়া সড়ক; মেট্রোরেল দিয়াবাড়ির গোলচত্বর এবং চত্বর থেকে মিরপুর ডিওএইচএস পর্যন্ত সড়কের নাম শিল্পী কামরুল হাসান সড়ক নামে প্রস্তাব করা হয়েছে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেন, এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাস হলেই সংশ্লিষ্ট সড়কগুলোতে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হবে।

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফয়সাল আহমেদ নামের ঢাকা মহানগর উত্তর বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর তাকে ৪৮ ঘণ্টার সময় দিয়ে কারণ...
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে মোট গ্রেপ্তার ৪০ জনকে গ্রেপ্তার করা হলো।
রাজধানীর বাড্ডা থানার হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউ বাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে মো. রানা (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন আহত ব্যক্তি ও...
রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব আর থাকবে না বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। আজ শনিবার স্থানীয়দের সাথে এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, এই এলাকার সব...
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
অস্থিরতা শুরু হয়েছে বেকারি শিল্পে। কেক, রুটি, বিস্কুটের দাম বেড়েছে ২০ শতাংশ পর্যন্ত। কাঁচামালের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটের কারণে দাম সমন্বয় করা হয়েছে বলে দাবি বেকারি মালিক সমিতির। ভোক্তারা...
৩ মাস ধরে গ্যাস পাচ্ছে না রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকার বাসাবাড়ির মানুষ। বিকল্প হিসেবে অনেকে সিলিন্ডার গ্যাস ও ইলেকট্রিক চুলা ব্যবহার করলেও নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র মানুষের রান্না হচ্ছে...
পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। রোববার ১০টা থেকে গভীর রাত পর্যন্ত জেলা শহরের তেঁতুলিয়া রোডের এমআর কলেজ মোড়ে সংঘর্ষের এই ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর