নির্বাচন কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ, আইনজীবীর বিরুদ্ধে মামলা

আপডেট : ১৬ মে ২০২৪, ০১:১৫ পিএম

শরীয়তপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে এক সরকারি আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়েছে। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা বিকাশ চন্দ্র দে বাদী হয়ে গতকাল বুধবার রাতে পালং মডেল থানায় মামলাটি করেন। মামলায় অভিযুক্তের নাম আলমগীর মুন্সী। তিনি জজ কোটের সরকারি কৌঁসুলি (পিপি) ও জেলা আওয়ামী লীগের সদস্য।

পুলিশ ও নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, শরীয়তপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ জন প্রার্থী। তাদের একজন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কামরুজ্জামানের পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন শরীয়তপুর জজ কোটের সরকারি কৌঁসুলি ও জেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর মুন্সী।

নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তাদের তালিকা ও ভোট কেন্দ্রের তথ্য সংক্রান্ত গোপনীয় কিছু নথি নিয়ে মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা বিকাশ চন্দ্র দে। তিনি ওই নথিপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুদ্দিন গিয়াসের সঙ্গে কথা বলছিলেন। সে সময় ওই কক্ষে প্রবেশ করেন পিপি আলমগীর মুন্সী। ওই নথিগুলো তখন সরিয়ে রাখেন নির্বাচন কর্মকর্তা। এতে ক্ষুব্ধ হন আলমগীর মুন্সী।

বুধবার বিকেলে নির্বাচন কর্মকর্তা বিকাশ চন্দ্র জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার পথে গতি রোধ করে অকথ্য ভাষায় গালাগালি করেন আলমগীর মুন্সী। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুদ্দিন গিয়াস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনউদ্দিন ও এনডিসি হোসেল রানা সেখানে আসেন। বিকাশ চন্দ্র বিষয়টি নিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন। তখন আলমগীর মুন্সী পুনরায় তাঁকে গালাগালি করে মারার জন্য তেরে যান। জেলা প্রশাসনের কর্মকর্তারা তখন দুজনকে সরিয়ে দেন।

এ ঘটনায় বিকাশ চন্দ্র রাতে পালং মডেল থানায় একটি অভিযোগ করেন। ওই অভিযোগটি রাত সাড়ে ১২টার দিকে নথিভুক্ত করা হয়।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা বিকাশ চন্দ্র দে বলেন, ‘নির্বাচন সংক্রান্ত কিছু গোপন নথি আলমগীর মুন্সী দেখতে চেয়েছিলেন। তিনি একজন চেয়ারম্যান প্রার্থীর সমর্থক। ওই নথি না দেখানোর কারণে ক্ষুব্ধ হয়ে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। আমাকে লাঞ্ছিত করেছেন। মারধর করতে উদ্যত হয়েছেন। আমি ঘটনাটির পর নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার সিনিয়র কর্মকর্তা ও নির্বাচন কমিশনের পরামর্শে মামলা করেছি।’

তবে অভিযোগ অস্বীকার করে শরীয়তপুর জজ কোটের পিপি আলমগীর মুন্সী বলেন, ‘আমার সঙ্গে কোনো সরকারি কর্মকর্তার খারাপ সম্পর্ক নেই। আমি কেন একজন নির্বাচন কর্মকর্তাকে অপদস্থ করতে যাব। আমার বিরুদ্ধে কেন মামলা করা হয়েছে তা বলতে পারব না।’

এ নিয়ে শরীয়তপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমরা জানার পর জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন কর্মকর্তা ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি। দুই পক্ষকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমরা চাইছিলাম অনাকাঙ্ক্ষিত এ ঘটনাটি আর যেন সামনের দিকে না এগোয়। এখন মামলা হয়েছে।’

জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মান্নান বলেন, ‘নির্বাচনী কাজের নথি না দেখানোর কারণে কর্মকর্তাকে ভয় দেখানো, অপদস্থ করা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। আমরা বিষয়টি কমিশনকে জানিয়েছি। আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।’

রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুদ্দিন গিয়াস বলেন, ‘ঘটনাটি আমাদের সামনে ঘটেছে। এটা দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। আমরা হতবিহ্বল হয়ে পড়েছি। ওই ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।’

মামলার বিষয়টি নিশ্চিত করে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন আহাম্মেদ বলেন, ‘নির্বাচন কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করতে উদ্যত হওয়ার অভিযোগে জজ কোটের পিপির বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
কাউন্সিলর না থাকায় বরিশাল সিটিতে নাগরিক ভোগান্তি চরমে। ৩০টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের দায়িত্ব ন্যস্ত হয়েছে ১৬ জন সরকারি কর্মকর্তার ওপর। তবে মূল দাপ্তরিক কাজের পাশাপাশি সিটির অতিরিক্ত এই দায়িত্ব...
গাজীপুরের শ্রীপুরে বিকাশের এক ডিস্ট্রিবিউটরের নগদ টাকা বহনকারী প্রাইভেটকারে হামলা চালিয়ে প্রায় তিন কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল।...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর