এবার রুবেল হত্যা মামলায় মেননের ৬ দিনের রিমান্ড 

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৫:৪১ পিএম

ছাত্র জনতা গণ আন্দোলনের সময় রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত এ আদেশ দেন। 

এর আগে মেননকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চান মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক।  

গত ২২ আগস্ট রাজধানীর গুলশান থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। পরদিন, রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রুবেল হত্যা মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট সকাল ১১টায় রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা আদাবরের রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এসময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা এতে গুলি চালায়। এ সময় রুবেল গুলিবিদ্ধ হয়ে পরে একটি হাসপাতালে মারা যান। 

এ ঘটনায় গত ২২ আগস্ট আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম। মামলাটিতে রাশেদ খান মেনন ছাড়াও আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। 

অন্যান্য আসামিদের মধ্যে আছেন, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস এবং ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে।

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
ওবায়দুল কাদেরসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করায়...
গাজীপুরের টঙ্গীতে এক মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় শিক্ষক মো. মোসলেহ উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
বিগ বি পরিকল্পনার জাপান–বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়েছে, তৃতীয় কোনো দেশের প্রসঙ্গ আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শুক্রবার প্রধানমন্ত্রীর জাপান...
ঘড়িতে তখন সন্ধ্যা ৬টা ৪১ মিনিট। পশ্চিম দিক থেকে আসে ছয় মুখোশধারী দুর্বৃত্ত। এসেই এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে তারা। মাত্র এক মিনিটের মধ্যে দুজনকে গুলি করে হত্যার পর আবার পশ্চিম দিক দিয়েই পালিয়ে...
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও তার ছয় বছর বয়সী ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে নেত্রকোণা-কেন্দুয়া সড়কের দুর্গাপুর লাহিড়ী বাড়ি...
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এর বিচারক মঞ্জুরুল বাছিদের বাসভবনের সামনে ৪ থেকে ৫টি ককটেল বিস্ফোরিত হয়েছে।
লোডিং...

এলাকার খবর