ব্যবসায়ী ওয়াদুদ হত্যা: ইনুর ৭ দিনের রিমান্ড

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৫:৫২ পিএম

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত এ আদেশ দেন। 

এর আগে এই মামলায় ইনুকে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার সাব-ইন্সপেক্টর মোরাদ খান। পরে শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। 

এর আগে, গত সোমবার বিকেলে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। 

মামলার অভিযোগে বলা হয়েছে, ছাত্র জনতা গণ আন্দোলনের মধ্যে গত ১৯ জুলাই বিকেলে নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। পরে ঘটনায় তাঁর শ্যালক নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এর বিচারক মঞ্জুরুল বাছিদের বাসভবনের সামনে ৪ থেকে ৫টি ককটেল বিস্ফোরিত হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় আরিয়ান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল পৌনে ৬টার দিকে যাত্রাবাড়ীর  জনপদ মোড়ের মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা হয়। গুরুতর আহত অবস্থায়...
চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলায় সাবেক উপপরিদর্শক আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় কনস্টেবল হারুন অর রশিদ ও টিটু চন্দ্র দাসকে...
নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন দিতে ব্যাংক থেকে বাড়তি ঋণ নিচ্ছে সরকার। ডাকা হয়েছে ট্রেজারি বন্ডের নিলামও। এটাকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই দেখছে কেন্দ্রীয় ব্যাংক। তবে অর্থনীতিবিদদের...
দেশের বাজারে সোনার ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পাবনা সদর উপজেলার মালঞ্চিতে একটি দিলে মাছ ধরার সময় বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও তিনজন।  আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার গোপীনাথপুর সোনাপাতি বিলে এ ঘটনা ঘটে। পাবনা সদর...
আগামী ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশে ঢুকলে বিএনপির নেতৃত্বাধীন সরকার প্রতিহত করতে পারবে না মন্তব্য করে তাদের প্রতিহতের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
লোডিং...

এলাকার খবর