ট্রাকচালক হত্যা: ইনুর ৫ দিনের রিমান্ড 

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪১ পিএম

রাজধানীর মোহাম্মদপুর থানার ট্রাকচালক সুজন হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত এই আদেশ দেন।

এর আগে ইনুকে আদালতে হাজির করে তার ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) সবুজ রহমান। ইনুর আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। দুপক্ষের শুনানির পর আদালত ৫ দিনের রিমান্ডের আদেশ দেন। 

গত ২০ জুলাই রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ এলাকায় পার্কিং করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান ট্রাকচালক সুজন। এ ঘটনায় তার ভাই রফিকুল ইসলাম এই হত্যা মামলাটি দায়ের করেন।

গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ক্ষমতাচ্যুত সরকারের বেশ মন্ত্রী–প্রতিমন্ত্রীসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা গ্রেপ্তার হন। গত ২৬ আগস্ট বিকেলে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগ ও কেন্দ্রীয় ১৪ দলের অনেক নেতার নামেই হত্যাসহ গণহত্যার বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে আছেন। 

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে ছিলেন হাসানুল হক ইনু। 

টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান (৪০) নামের এক সাময়িক বরখাস্ত হওয়া আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পিরোজপুরের মঠবাড়িয়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার সময় লিঙ্গ কর্তনের ঘটনায় একজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে...
রাজধানীর মিরপুর শাহআলী থানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
বিদ্যুৎ বিল বেশি আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার গাজীপুরের ইনকিলাব মঞ্চের সদস্য আব্দুল্লাহ সিফাতের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
গ্রাহকদের আরও দ্রুত, পেশাদার এবং মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে চট্টগ্রামে প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে হায়ার বাংলাদেশ। এটি প্রতিষ্ঠানটির ৬ষ্ঠ ডিরেক্ট সার্ভিস সেন্টার।
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি–এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ব‍্যবস্থা নেয়নি বলে...
বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীতে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার সকালে উপজেলার গাজীর খেয়াঘাট এলাকায় নদীতে তিমিটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে তিমিটি দেখতে নদীর তীরে...
হাম ও উপসর্গে মাত্র ৬ মাসেই হাজার মৃত্যুর সাক্ষী হলো দেশ, যাদের প্রায় সবাই শিশু। এর আগে কখনো, ভাইরাসবাহিত এ রোগে এক বছরে এতো মৃত্যু হয়নি। আজ বুধবারও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৩ জনের, একদিনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর