পাবনায় মুখোশধারীদের গুলি, হাটের ইজারাদারসহ নিহত ২

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পিএম

পাবনার আতাইকুলায় পুষ্পপাড়া বাজারে মুখোশধারীদের গুলিতে হাটের ইজারাদার আব্দুস সালাম হাজী (৫৫) ও তার সহযোগী রিপন হোসেন (৫০) নিহত হয়েছেন। হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া বাজারে এ হত্যাকাণ্ড হয়। পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুজনের বাড়ি আতাইকুলা থানার ধর্মগ্রামে। আব্দুস সালাম হাজী পুষ্পপাড়া হাটের বর্তমান ইজারাদার ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার সময় ইজারাদার আব্দুস সালাম হাজী তার সহযোগীদের নিয়ে হাটের অফিসকক্ষে বসেছিলেন। এ সময় মুখোশ পরা কয়েকজন ব্যক্তি সেখানে এসে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুলিবিদ্ধ সালাম হাজী ও রিপন হোসেনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। এর জেরেই প্রতিপক্ষের লোকজন গুলি চালিয়েছে বলে জানা গেছে। এতে দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।’

তিনি আরও বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের হাইওয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের পেছনে অন্য বাসের ধাক্কায় নজরুল ইসলাম নামের এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন। এসময় বাসে থাকা অন্তত ৭ যাত্রী আহত হন। আহতদের...
গাজীপুরের টঙ্গীতে মাইক্রোবাসের চাপায় আব্দুল্লাহ আল জাবের (১৭) নামে তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার এক ছাত্র আহত হওয়ার ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে ওই মহাসড়কে যান চলাচল...
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরীর দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে সুরতহাল রিপোর্টে উল্লেখ করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, এটি হত্যা নাকি আত্মহত্যা তা জানা যাবে তদন্তের...
গাইবান্ধার সুন্দরগঞ্জে বসতবাড়ির ১৬ শতক জমি নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ। 
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন 
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। প্রায় এক লাখের বেশি ভোট পেয়ে তিনি পরাজিত করেছেন জামায়াতের দেলোয়ার হোসেনকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮৫টি...
দুর্নীতির কারণে বাংলাদেশ এখনো অনগ্রসর অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা...
জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা...
চলতি অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে দেশে ২৬৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৩৩ কোটি ৯০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে এ সময়ে প্রবাসী আয়...
লোডিং...

এলাকার খবর