বিডিনিউজ সম্পাদকের বিরুদ্ধে দুদকের মামলা প্রত্যাহার 

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৪ পিএম

অনলাইন সংবাদ মাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আবুল খায়ের লিটুর বিরুদ্ধে করা অবৈধ সম্পদ অর্জনের মামলা প্রত্যাহার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদক কমিশনার মো. জহুরুল হকের সই করা মামলা প্রত্যাহারের অনুমতিপত্র ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে দাখিল করা হয়।

দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর ও মীর আহমেদ আলী সালাম মামলা প্রত্যাহারের জন্য দুটি পৃথক আবেদন করেন। দুই আবেদনের শুনানি নিয়ে বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেনের আদালত তাদের অব্যাহতির আদেশ দেন।

মামলা প্রত্যাহার আবেদনে বলা হয়, ক্রিমিনাল ‘ল’ এমেইন্ডমেন্ট অ্যাক্ট ১৯৫৮ এর ১০(৪) ধারা ও ফৌজদারি কার্যবিধির ৪৯৫ ধারার বিধানে দুদক মামলা ২টির প্রসিকিউশন প্রত্যাহারে সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারসহ তাদের কোন সম্পদ ক্রোক, অবরুদ্ধে ও বিদেশ গমনের নিষেধাজ্ঞা থাকলে তার সকল দায় হতে তাদের অব্যাহতি প্রদান করা প্রয়োজন।

২০২০ সালের ৩০ জুলাই অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন। গত ২৫ এপ্রিল মামলায় তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। 

মামলার অভিযোগে বলা হয়, কোনো ধরনের বৈধ উপার্জন ছাড়াই তৌফিক ইমরোজ খালিদী এইচএসবিসি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট  ব্যাংক লিমিটেডের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন। 'ভুয়া কাগজপত্র তৈরি করে প্রতারণার মাধ্যমে' তিনি এসব টাকা অর্জন করেছেন বলে মামলায় অভিযোগে বলা হয়।

অন্যদিকে, ৯০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেঙ্গল গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান আবুল খায়ের লিটুর বিরুদ্ধে ২০১৭ সালের ২৩ এপ্রিল দুদকের উপপরিচালক মোনায়েম হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। গত ১১ জুলাই দুদকের তদন্ত কর্মকর্তা উপ-পরিচালক মো কামরুজ্জামান অভিযোগপত্র দাখিল করেন। 

অভিযোগপত্র অনুযায়ী বেঙ্গল গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান আবুল খায়ের লিটুর দাখিল করা সম্পদ বিবরণীতে ১২ লাখ ৪১ হাজার ৮৩৭ টাকার তথ্য গোপনের প্রমাণ পাওয়া যায়। এর বাইরে দুদকের অনুসন্ধানে ৯০ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়।

২০০৭ সালে কিশোরগঞ্জের করিমগঞ্জের দেওপুর এলাকায় বরজু মিয়ার ছেলে জামান হত্যা মামলায় বিচারিক আদালতে খালাস পাওয়া আট আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বিচারিক আদালতের দেওয়া খালাসের...
৯ বছরের শিশু রিক্তাকে মাসে ৪ হাজার টাকা বেতনে ঢাকায় কাজে দেয় তার পরিবার। ১১ তলা থেকে পড়ে তার মৃত্যুর পর, কোনো সমবেদনাই এখন শোক কমাতে পরাছে না, রিক্তার মায়ের।  
নেত্রকোণার মোহনগঞ্জে ১০ বছর বয়সী এক শিশু সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পর ধর্ষণের অভিযোগে করা মামলা হয়। এ ঘটনায় পলাতক আসামি ও বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা মহন তালুকদার (২৫) থানায় আত্মসমর্পণ করেছেন।...
লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানকে পিটিয়ে হত্যা করার অভিযোগে রামগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
দেশের হাওর এলাকা সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনার সুরমা কুশিয়ারা, সোমেশ্বরী নদীর পানি দ্রুতগতিতে বেড়ে বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। বন্যাপূর্বাভাস কেন্দ্র বলছে, আগামী ৪৮ ঘণ্টায় নীলফামারী,রংপুর,...
অর্থনীতির স্বার্থে পরিচালন ব্যয় কমাতে সরকারের আকার কমানোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থনীতি গবেষক অধ্যাপক আবু আহমেদ। তিনি বলেন, অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে না পারলে সবার বিপদ হবে। সংসদের...
কবির হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে কৃষকের জীবন, সংগ্রাম ও সম্ভাবনাকে তুলে ধরে সাধারণ মানুষের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেন। সম্প্রতি তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে কৃষক কার্ড নেওয়ার...
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে আগের চুক্তির মতোই নতুন সমঝোতা হলে, আবারও সিন্ডিকেটের ফাঁদে পড়তে হবে বলে সতর্ক করেছেন অভিবাসন বিশেষজ্ঞরা। এজেন্সি বাছাইয়ের ক্ষমতা এককভাবে মালয়েশিয়াকে না দেওয়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর