টিএমজিবি সদস্যদের সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৪ পিএম

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) তাদের সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ২০২৪ এবং শিক্ষা উপকরণ বিতরণ করেছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি প্রদান করা হয়।

টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান মো. সবুর খান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনটাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) সভাপতি তানভীর ইব্রাহিম, স্মার্ট টেনকনোলজিস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম, ইসিএস কম্পিউটার সিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুল হাসান দীপু এবং ফ্রন্টটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেদোয়ান ফেরদৌস। 

অনুষ্ঠানে মোট ৪১ জন শিক্ষার্থীকে বৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী।

অতিথির বক্তব্যে মো. সবুর খান বলেন, ‘টেকনোলজি মিডিয়া গিল্ডের সাথে সংশ্লিষ্ট পেশাজীবীদের সন্তানদের এই ধরনের সহায়তা তাদের শিক্ষাজীবনে আরও উৎসাহ যোগাবে। এটি একটি মহৎ উদ্যোগ এবং সমাজের অন্যান্য ক্ষেত্রেও এই ধরনের উদ্যোগ প্রয়োজন।’

টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন সমাপনী বক্তব্যে বলেন, ‘আমাদের সদস্যদের সন্তানদের শিক্ষার প্রতি উৎসাহিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে এই বৃত্তির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিএমজিবি সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ।

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে ৩২টি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার  দুপুর ১টার দিকে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত পার হওয়ার সময় তাদের আটক করা হয়। 
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও বিক্ষোভ করেছেন সাভার আশুলিয়ার পোশাককর্মীরা। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ বিক্ষোভ শুরু হয়। শ্রমিকদের আন্দোলনের মুখে ওই...
গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে আবু বক্কর সিদ্দিক (৫২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ঋণের দায়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪২৭ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২৯ জন নতুন রোগী। 
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির সঙ্গে সিসিটিভিতে দেখতে পাওয়া তরুণীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাহসিফ হত্যা মামলায় শনিবার রাতে ওই তরুণীকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে এবং কোনো অবস্থাতেই যাতে ক্ষমতার অপব্যবহার না হয় সে বিষয়ে সতর্ক থাকতে নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি...
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪১৭ জন। আজ রোববার  স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক...
লোডিং...
```html ```

এলাকার খবর