ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের চেয়ারম্যান-সিইও বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১২:১৮ পিএম

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের চেয়ারম্যান মো. আইয়ুব আলী ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রিপন মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিশ্বাস ভঙ্গ ও প্রতারণা করার অভিযোগে করা এক মামলায় তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। 

আজ বৃহস্পতিবার সকালে শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন। 

বাদী পক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত বছরের ১৩ আগস্ট বিশ্বাস ভঙ্গ ও প্রতারণা করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। ওইদিন বাদীর জবানবন্দি গ্রহণ করে আদালত মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। গত ২৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ সত্যতা মর্মে তদন্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই। ওইদিন পিবিআইয়ের দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। 

আইনজীবী সাকিবুল ইসলাম আরও বলেন, আজকে আসামিদের আদালতে উপস্থিত হওয়ার জন্য দিন ধার্য থাকলেও তারা উপস্থিত হননি। এ জন্য আদালতে অসন্তুষ্ট হয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারির আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ই-কর্মাস প্রতিষ্ঠান কিউকম ডটকম নামে ওয়েব সাইডের মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন পণ্য বিক্রয় করতেন। ২০২১ সালের ২৭ জুন কিউকম ডটকমের চটকদার বিজ্ঞাপন দেখে বাদী আকৃষ্ট হয়ে আসামিদের প্রতিষ্ঠান থেকে ‘বিগ বিলিয়ন রিটার্ন’ ক্যাম্পেইনে মালামাল ক্রয় করার জন্য ৮২ লাখ  ৪৪ হাজার ১৬০ টাকার মধ্যে ৫৭ লাখ ৯ হাজার টাকা মামলার বাদী মেহেদী হাসান ফয়সালের মালিকানাধীন প্রতিষ্ঠানের (থ্রি-এস কর্পোরেশন বিডি) নামে এসআইবিএল ব্যাংকের একটি চেকের মাধ্যমে আসামিদের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব বরাবর জমা দেন। অবশিষ্ট ২৫ লাখ ৩৫ হাজার ১৬০ আসামিদের ইস্টার্ন ব্যাংকের গুলশান শাখার জমা দেন। উল্লিখিত পণ্য ক্রয় বাবদ ৮২ লাখ ৪৪ হাজার ১৬০ টাকা প্রাপ্তির বিষয়টি আসামিদের প্রতিষ্ঠানের ই-মেইলের মাধ্যমে নিশ্চিত করা হয়। এ ছাড়া আসামিদের অফিস থেকেই অর্ডারের বিপরীতে অর্থ প্রাপ্তি স্বীকার করে মানি রিসিট প্রদান করা হয়। 

অভিযোগে আরও বলা হয়, বাদীর ক্রয়কৃত মালামাল ২১ থেকে ২৫ কার্য দিবসের মধ্যে দেওয়ার কথা থাকলেও আসামিরা যথাসময়ে দিতে ব্যর্থ হন। গত বছরের ২১ মার্চ বাদীকে মালামালের বিপরীতে চেক দেবেন বলে আসামিদের অফিসে যেতে অনুরোধ করেন। ওইদিন তাদের অফিসে যাওয়া পর আসামি রিপন মিয়া এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জন ব্যক্তি বাদীর সঙ্গে খারাপ আচার করে পাওনা টাকা দেবেন না মর্মে হুমকি ও ভয়ভীতি দেখান। ওই ঘটনায় গত বছরের ১৩ আগস্ট মেহেদী হাসান ফয়সাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বাড়ির পাশের একটি জলাশয়ে মাছ চাষের জন্য কচুরিপানা ও ডালপালা সরানোকে কেন্দ্র করে একই পরিবারের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় ভাসুর আব্দুল হাকিমের...
জন্মের পর থেকেই বুক থেকে পেট পর্যন্ত একে অপরের সঙ্গে যুক্ত জোড়া লাগা যমজ দুই কন্যাশিশু জয়নব ও উম্মে কুলসুম। আধুনিক চিকিৎসায় অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার...
যশোরের বেনাপোলে বাবার মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মাসুমা আক্তার নামে এক শিক্ষার্থী। শোকের মধ্যেও বাবার স্বপ্ন পূরণের প্রত্যয়ে পরীক্ষাকেন্দ্রে যায় সে। পরীক্ষা শেষে বাড়ি ফিরে বাবার...
কুড়িগ্রামের রৌমারীতে কাস্টমস আয়োজিত ভারতীয় গরুর নিলাম প্রক্রিয়ায় ভাগবাটোয়ারা নিয়ে মারামারিতে জড়িয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। পরে উভয় দলের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে...
চীনে টাইফুন থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ দিচ্ছে লুশিং ডিজাস্টার সিমুলেশন ট্রেনিং সেন্টার। টাইফুন প্রশিক্ষণ প্রদানের ঘটনা এটিই বিশ্বে প্রথম। এখানকার সেবা নিতে দিনে খরচ হয় ৩ হাজার টাকা। ২০২৫ সালের মে...
তীব্র গ্যাস সংকটে শিল্প খাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। তাই রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোতে সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস সরবরাহের অনুমতি চেয়েছে পোশাক শিল্পে দেশের বড় দুই ব্যবসায়ী সংগঠন বিজিএমইএ ও...
হবিগঞ্জে নেতাদের গাড়িবহরে হামলা ও মারধরের ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ আরও ১০০ জনের নামে মামলা করেছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। এ মামলায় জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনকে প্রধান আসামি করা...
ইরানের টার্গেট লিস্টে কি এবার নিজেই নাম লেখাল সৌদি আরব? ট্রাম্পের মিত্রকে বাঁচাতে সরাসরি মাঠে নেমেছে আমেরিকা? ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ঝড় কি সামলাতে পারবে রিয়াদ? নাকি আমেরিকার কথায় ইরাকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর