৯ বছরের শিশুকে ধর্ষণের ভিডিও প্রকাশের হুমকি, মেহেরপুরে থানা ঘেরাও

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০৮:১৭ এএম

মেহেরপুরে ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায় জামিন পেয়ে ধর্ষণের ভিডিও প্রকাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। এর আগে ভুক্তভোগীর পরিবার প্রতিকার চেয়ে থানায় অভিযোগ করে। কিন্তু পুলিশের এক এসআই অভিযুক্ত ধর্ষককে বাঁচাতে পক্ষপাতিত্ব করেছেন বলে অভিযোগে বৃহস্পতিবার রাতে সদর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। পরে পুলিশ সুপারের আশ্বাসে থানা চত্বর ত্যাগ করে বিক্ষোভকারীরা।

জানা যায়, সদর উপজেলার একটি আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাসকারী পরিবারের ৯ বছরের শিশুকে ধর্ষণ করে সহযোগীর মাধ্যমে ভিডিও ধারন করে বায়েজিদ নামের এক যুবক। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর বায়েজিদ, আলামিন ও বরকত আলী নামের তিনজনকে আসামি করে মেহেরপুর আদালতে ধর্ষণ মামলা করেন। 

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এরপর আসামিরা জামিনে মুক্ত হয়ে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের হুমকি দিয়ে বাদীকে মামলা তুলে নিতে বলে। ধর্ষণ মামলার বাদী প্রতিকার চেয়ে মেহেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দিলে মীমাংসার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় সদর থানার এসআই সুজয় কুমার উভয় পক্ষকে নিয়ে থানায় বসেন। এসময় এসআই সুজয় কুমার আসামিদের পক্ষ থেকে বাদীকে চাপ দিতে থাকেন। খবর পেয়ে থানায় গিয়ে প্রতিবাদ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী তুষার ও সিয়াম। এতে ক্ষিপ্ত হয়ে এসআই সুজয় কুমার থানার মধ্যেই তুষার ও সিয়ামকে মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে থানা ঘেরাও করে এবং এসআই সুজয় কুমার ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে থানা এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে। 

এদিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনীর একটি দল থানায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। মেহেরপুর পুলিশ সুপার মাকছুদা খানম ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে পুলিশ সুপারের বক্তব্য প্রত্যাখান করে। 

পরে পুলিশ সুপার এসআই সুজয়কে সাময়িক বরখাস্ত, ধর্ষকদের গ্রেপ্তারের আশ্বাস দিলে থানা চত্বর থেকে বের হয়ে আসে ছাত্র-জনতা। মেহেরপুর পুলিশ সুপার মাকছুদা খানম এই তথ্য জানান।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অভিযান চালিয়ে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে গেছেন রেনু মিয়া নামের ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা। সোমবার দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় পুলিশ গ্রেপ্তার করে হাতকড়া...
৩ মাস ধরে গ্যাস পাচ্ছে না রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকার বাসাবাড়ির মানুষ। বিকল্প হিসেবে অনেকে সিলিন্ডার গ্যাস ও ইলেকট্রিক চুলা ব্যবহার করলেও নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র মানুষের রান্না হচ্ছে...
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘বাক–স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ইয়েলো জার্নালিজম (হলুদ সাংবাদিকতা) এবং সামাজিক...
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই রিয়াদ মিয়াকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
সরকার যে কোনো মূল্যে দেশের পরিবর্তন আনতে চায় উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর...
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে ককটেলের বিস্ফোরণ হয়। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ...
কুয়াকাটার অদূরে পর্যটনপল্লী গঙ্গামতি লেকের পাশে সংরক্ষিত বনাঞ্চল ঘেঁষে স্থাপনা নির্মাণের কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের ধোলাইর মার্কেটের পশ্চিম পাশে গত চার...
আগামী ১৭ তারিখের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পাওয়া সিদ্ধান্তে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে ইসিতে এক ব্রিফিংয়ে তথ্য জানান তিনি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর