রাজবাড়ীতে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট : ২১ মে ২০২৫, ০৭:৩৪ পিএম

রাজবাড়ীর পাংশা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। আজ বুধবার দুপুর ও বিকেলে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে উপ‌জেলার মাছপাড়া ইউ‌নিয়‌নের পাগলার মোড় এলাকার ওভার‌টেকিং কর‌তে গি‌য়ে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হ‌য়। আর উপজেলার হাবাসপুর ইউনিয়নে মোটরসাইকেলের ধাক্কায় এক কৃষক নিহত হ‌য়।

নিহতরা হ‌লো—কু‌ষ্টিয়ার খোকশা উপজেলার কমলাপুর এলাকার মৃত হাবু শেখের ছেলে কোরবান শেখ (৫৫), একই উপজেলার জানিপুর এলাকার মৃত ফণীভূষণ রায়ের ছেলে অশোক কুমার রায় (৬৫) এবং হাবাসপুর মাঠপাড়া গ্রামের বা‌সিন্দা লোকমান হোসেন (৪৮)।

পাংশা হাইও‌য়ে থানার সার্জেন্ট মো. সবুজ মিয়া ব‌লেন, ‘পাংশা থে‌কে মোটরসাইকেলে খোকসা যা‌চ্ছি‌ল দুজন। প‌থে মাছপাড়া ইউনিয়নের পাগলের মোড় এলাকায় পৌঁছালে সাম‌নে থাকা এক‌টি ট্রাককে ওভার‌টে‌কিং কর‌তে গি‌য়ে চাপা প‌ড়ে। প‌রে স্থানীয়রা তা‌দের গুরুতর আহত অবস্থায় উদ্ধার ক‌রে পাংশা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে চি‌কিৎসক তা‌দের মৃত ঘোষণা ক‌রে।

মো. সবুজ মিয়া আরও ব‌লেন, ‘খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। ঘটনার পরপরই ট্রাক নি‌য়ে চালক পা‌লি‌য়ে যায়। তা‌দের আট‌কের চেষ্টা অব‌্যাহত র‌য়ে‌ছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘দুপু‌রে হাবাসপুর বাজারে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল লোকসান জো‌সেন‌কে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। প‌রে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ওসি মোহাম্মদ সালাউদ্দিন আরও বলেন, ‘খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর