গোপালগঞ্জে ৪৭৭ জনের বিরুদ্ধে আরও একটি মামলা, মোট আসামি ১৬২০৮ জন  

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৯:২৯ এএম

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে সড়কে প্রতিবন্ধকতার অভিযোগে সন্ত্রাস বিরোধ আইনে ৭৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে মোট মামলা সংখ্যা দাঁড়াল ১৫টি। এসব মামলা মোট আসামি করা হয়েছে ১৬ হাজার ২০৮ জনকে।

আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান।

ওসি জানান, গত ১৬ জুলাই এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি এলাকায় গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ সৃস্টি করে। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাস বিরোধ আইনে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা ও সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ ৭৭ জনের নামে ও বেনামে ৪০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ নিয়ে দায়ের করা মোট ১৫টি মামলায় ১৬ হাজার ২০৮ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় পুলিশ আজ পর্যন্ত ৩২৯ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে।

গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সহিংসতায় ৫ জন নিহত ও সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আহত হন শতাধিক। 

নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
রাজধানী সদরঘাটের শ্যামবাজার ঘাটে সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এতে দুজন নিখোঁজ হয়েছেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
অবশেষে লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে ১৬ বছর পর আরেকবার বিশ্বজয়ের খুব কাছে চলে গিয়েছে ব্রাজিল। তবে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে একমাত্র বাধা এখন আর্জেন্টিনা। নিউজার্সির মেটলাইফে আজ রাত ১টায় সেই...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মানেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। তবে আর্জেন্টিনা-স্পেনের এবারের ফাইনাল শুধু মাঠের লড়াই নয়, গড়েছে নতুন বাণিজ্যিক রেকর্ডও। টিকিটের আকাশছোঁয়া দামে এটি এখন ক্রীড়া ইতিহাসের...
ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ায় গত ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ফলে এই রুটে অগ্রিম কেটে রাখা ১১ হাজার ৩৩৭টি টিকেট ফেরত নিতে হয়েছে রেল...
লোডিং...

এলাকার খবর