মাদারীপুরে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৬:২১ পিএম

মাদারীপুরে রাতের আঁধারে একটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের পর্বত বাগানের দীঘির পাড়ের একই স্থানের শ্রী শ্রী গণেশ পাগলের মন্দির ও রাধা কৃষ্ণ মন্দিরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মাদারীপুরের বিভিন্ন সনাতন সম্প্রদায়ের সংগঠকরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের পর্বত বাগানের দীঘির পাড়ের একই স্থানের শ্রী শ্রী গণেশ পাগলের মন্দির ও রাধা কৃষ্ণ মন্দির। গত রাতে একদল দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে গণের পাগলের একটি প্রতিমা এবং পাশেই থাকা রাধা কৃষ্ণ মন্দিরের রাধা কৃষ্ণ প্রতিমা ভাঙচুর করে। পরে সকালে এলাকাবাসীর বিষয়টির নজরে এলে মাদারীপুর সদর থানা-পুলিশকে জানানো হয়। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মাদারীপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণতোষ মন্ডল বলেন, ‘বিষয়টি আমাদের জন্য খুবই উদ্বেগজনক। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, যারা এই ঘটনার সাথে জড়িত তাদের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক। কারণ এই ঘটনার পরে অনেক হিন্দু লোকজনই নিরাপত্তাহীনতায় ভুগতে পারে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’ 

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন বলেন, ‘সকালে খবর পেয়েই পুলিশ পাঠানো হয়েছে। মন্দিরের দুটি প্রতিমা ফেলে রাখা অবস্থায় পাওয়া গেছে। তবে এই ঘটনা কীভাবে হলো কিংবা কারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে বিষয়টি আমরা তদন্ত করছি। প্রতিমা ভাংচুরের সাথে যারা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মহিলা মাদরাসার ছাদে খেলাধুলা করার সময় বিদ্যুতায়িত ৫ ছাত্রী দগ্ধ হয়েছে। শনিবার বিকেলে ফতুল্লার কাশিপুর হাজিপাড়া এলাকায় মালেহা মহিলা মাদরাসায় এ ঘটনা হয়। 
প্রশাসনের আশ্বাসে ৬ ঘণ্টা পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মবিরতি প্রত্যাহার করেছে ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার রাতা ৮টার দিকে এ কর্মবিরতি প্রতাহার করা হয়। 
মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলার সময় খবর দেওয়া হলেও নীরব ছিল পুলিশ। অভিযোগ উঠেছে, স্থানীয় নারী এমপি জান্নাত ফেরদৌস মিষ্টির মদদে কয়েক শ মুখোশধারী দুর্বৃত্ত ৩ ঘণ্টা ধরে চালায় ভাঙচুর-লুটপাট। এরই...
নারায়ণগঞ্জের বন্দরে প্রকাশ্য দিবালোকে একটি স্বর্ণের দোকানে ডাকাতি ঘটনা ঘটেছে। ওই সময় ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দোকানে প্রবেশ করে মারধর করে দোকানে থাকা ক্রেতার কাছ থেকে সাড়ে ৩ ভরি...
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পাখি তাড়াতে আনসার সদস্যের ছোড়া গুলিতে একজন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। শনিবার সকালের দিকে এ ঘটনা ঘটে।
পাকিস্তান ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিরাপত্তা কর্মী নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান এলাকায় এ হামলা হয়। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে...
নরসিংদীর মেঘনা নদী থেকে পুলিশের হারিয়ে যাওয়া ১৬ রাউন্ড ৭.৬২ মিমি গুলি উদ্ধার করেছে বিশেষ বাহিনী এসআরবি-১১ (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন)-এর একটি চৌকস আভিযানিক দল। শনিবার বেলা ১১টা ২০ মিনিট থেকে...
বর্তমান সরকার ও বিরোধীদল একই, তারা মিলেমিশে কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।  শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি আরও...
লোডিং...

এলাকার খবর