আড়ম্বরপূর্ণ আয়োজনে কুমারী পূজা, নারীশক্তিকে সম্মান জানালেন ভক্তরা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৬ পিএম

শারদীয় দুর্গাপূজার অষ্টমীতে কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবীজ্ঞানে পূজা করেছেন ভক্তরা। রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠে এবারও আড়ম্বরপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমারী পূজা উদযাপন করেন হাজারো সনাতন ধর্মাবলম্বীরা।

এবার কুমারী রুপে পূজিত হন, সাড়ে ছয় বছরের লাবন্য চ্যাটার্জি। নীলফামারীর মেয়ে লাবন্যর মায়ের নাম বৃষ্টি চ্যাটার্জি ও বাবা লিটন চ্যাটার্জি। কুমারী পূজার মধ্য দিয়ে নারীশক্তিকে সম্মান জানিয়েছেন ভক্তরা। 

রাজধানীর রামকৃষ্ণ মিশনে এবার কুমারী পূজা শুরু হয় বেলা ১১টায়। এর আগে, মহাঅষ্টমী পূজা আরম্ভ হয় সকাল ৬টা ১০ মিনিটে। ভক্তরা দেবির চরণে পুষ্পাঞ্জলি দেন ১০টা ৩০ মিনিটে। এর পরই কুমারীরুপে দেবীর আর্বিভাব।

সনাতন ধর্মাবলম্বীরা বলেন, কুমারী পূজার মাধ্যমে নারীশক্তিকে পূজা করা হয়। প্রতিটি নারীর মধ্যেই দেবীশক্তি বিদ্যমান।

হিন্দুশাস্ত্র অনুসারে, সাধারণত এক থেকে ১৬ বছরের অবিবাহিত কুমারী নারীকে দেবীজ্ঞানে পূজা করা হয়। 

ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দ জী মহারাজ বলেন, এবার কুমারী রুপে পূজিত হন নীলফামারীর লাবন্য চ্যাটার্জি। যার শাস্ত্রীয় নামকরণ করা হয় মালিনী কুমার দে।

শাস্ত্রমতে, কুমারী পূজার উদ্ভব হয় কোলাসুর নামের অসুরকে হত্যার মধ্য দিয়ে। দেবী দূর্গা কুমারীরুপে পৃথিবীতে এসে কোলাসুরকে বধ করেন। তাই ভক্তদের প্রত্যাশা, যুগে যুগে কুমারী দেবী বধ করবেন কোলাসুর রুপী নারী নিপীড়নকারীদের।

দুর্গাপূজা সামনে রেখে সারাদেশে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। পাশাপাশি মণ্ডপ ও মন্দির সাজগোজ, আলোকসজ্জা ও অন্যান্য প্রস্তুতিও চলছে জোরেসোরে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয়...
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামতের জন্য বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে। আজ বুধবার এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের আবদুল্লাহপুর এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মো. ইয়াকুব (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা...
বেশির ভাগ দেশে গণতন্ত্র পিছু হটছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ। বুধবার...
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রামপালে। এজন্য আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। বুধবার একনেক সভাশেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী...
দেশ ও জাতির প্রশ্নে বিএনপি কোনোদিন মাথা নত করবে না, প্রয়োজনে শেষ পর্যন্ত লড়াই করে যাবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর