টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি: সভাপতি মামুন, সম্পাদক শামীম

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০১:৪১ পিএম

টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি মো. মামুনুর রহমান। দ্বি-বার্ষিক এই কমিটিতে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট শামীম আল মামুন।

শনিবার (১৮ অক্টোবর) রাতে টাঙ্গাইল প্রেসক্লাবের শাহীন স্মৃতি পাঠাগার মিলনায়তনে গঠিত হয় নতুন এই কমিটি। আরটিভির স্টাফ রিপোর্টার কাজী জাকেরুল মওলার সভাপতিত্বে এক সাধারণ সভায় সকলের সম্মতিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি-তে আরও আছেন সহ-সভাপতি পদে বিজয় টেলিভিশনের মো. আবু জুবায়ের উজ্জল, সময় টিভির কাদির তালুকদার, ডিবিসি নিউজের সোহেল তালুকদার এবং এসএ টিভির আহমেদ রাসেল; যুগ্ম সাধারণ সম্পাদক পদে চ্যানেল ২৪ এর মো. মাসুদ রানা, দীপ্ত টিভির সুমন খান বাবু এবং দেশ টিভির অভিজিত ঘোষ।

পাশাপাশি কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে আছেন জিটিভির মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক পদে এটিএন নিউজের নওশাদ রানা সানভী, সাহিত্য সম্পাদক পদে গ্লোবাল টিভির রুমি আক্তার পলি, ক্রীড়া সম্পাদক পদে এখন টিভির কাউসার আহমেদ, এবং দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে আছেন নাগরিক টিভির আব্দুল্লাহ আল নোমান ।

এছাড়াও কমিটির কার্যকরী পরিষদের সদস্যরা হলেন চ্যানেল আই’র মো. মুসলিম উদ্দিন আহমেদ, বাংলা টিভির মো. হাবিবুল্লাহ কামাল, একুশে টিভির কাজী তাজ উদ্দিন রিপন, মোহনা টেলিভিশনের আনোয়ার হোসেন টুটুল এবং আনন্দ টিভির মেহেদি হাসান মৃদুল। 

আগামী দুই বছরের জন্য অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি নির্বাচিত হয়েছেন অঞ্জন চৌধুরী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম। রোববার সংগঠনটির দশম বার্ষিক সাধারণ সভা...
টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়াতে ট্রেনের একটি বোগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে।
টাঙ্গাইল জেলার সদর থানাধীন করোটিয়ার খুদিরামপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুবাহী একটি পিকআপে ডাকাতির চেষ্টা করা হয়েছে। এ সময় ৯টি গরুসহ পিকআপ উদ্ধার। এ ছাড়া মো. মিজান (৫০) নামের ৩৪ মামলার এক...
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে জরায়ু অপারেশনের সময় এক রোগীর মূত্রথলি কেটে ফেলার মারাত্মক অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি গোপন রাখতে স্বজনদের না জানিয়ে তড়িঘড়ি করে ওই রোগীকে ঢাকায় স্থানান্তর...
চাকরির পেছনে না ছুটে নিজেরাই কর্মসংস্থান তৈরি করবেন তরুণরা । এমন লক্ষ্য নিয়ে নতুন উদ্যোগ কর্মসূচি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় তরুণ উদ্যোক্তাদের ঋণের পাশাপাশি দেয়া হবে অনুদানও। নির্বাচিত একজন...
নরসিংদীর শিবপুরে একাধিক বিড়ি কারখানায় অভিযান চালিয়ে বিপুল নকল ব্যান্ডরোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুজনকে আটক করা হয়েছে। রোববার দুপুরে শিবপুর উপজেলার কামরাবো বাজারে এ অভিযান পরিচালনা করা হয়...
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের ঘটনায় বিষ বিক্রেতাসহ এ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার  অভিযান চালিয়ে সুন্দরবনের ছোট জোংড়া খাল থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।  
প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। পাশাপাশি ৬ বছর বয়সীদেরও তথ্য নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর