গাজীপুরে জাল টাকার কারখানার সন্ধান, আটক ৩

টঙ্গীর বনমালা এলাকায় জাল নোট তৈরির কারখানায় অভিযান চালায় র‍্যাব-১। একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে চলছিল জাল টাকা তৈরির কারখানাটি।

 

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ এএম

গাজীপুরের টঙ্গীতে জাল টাকা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে র‍্যাব-১। অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা, ছাপানোর সরঞ্জাম ও কয়েকটি কম্পিউটার জব্দ করা হয়েছে।

সোমবার দিনগত ১১টার দিকে টঙ্গীর বনমালা এলাকায় এই অভিযান চালানো হয়।

র‍্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের টঙ্গীর বনমালা এলাকায় জাল নোট তৈরির কারখানায় অভিযান চালায় র‍্যাব-১। একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে চলছিল জাল টাকা তৈরির কারখানাটি। অভিযানে আটক তিনজনের কাছ থেকে উদ্ধার করা হয় বিভিন্ন মূল্যমানের বিপুল পরিমাণ জাল নোটসহ টাকা তৈরির কাগজ। পাশাপাশি জব্দ করা হয়েছে প্রিন্টার, স্ক্যানার, বিশেষ কাগজ, কালি ও ল্যাপটপ।’

র‍্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা, জাল নোট সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। জাল টাকা চক্রের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।’ 

বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলা। তলিয়ে গেছে জেলার ৮ হাজার ১৩০ হেক্টর আবাদি জমির মধ্যে ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল। এর মধ্যে পুরোপুরি...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর