শরীয়তপুরে পোলিং অফিসারের কাছে মিলল ৭ লাখ টাকা, জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগ 

শরীয়তপুরের নড়িয়ায় ৭ লাখ ২০ হাজার টাকাসহ এক পোলিং অফিসার আটক। জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে দুই বছরের কারাদণ্ড। উদ্ধার ল্যাপটপ ও নির্বাচনী লিফলেট।

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৫ পিএম

শরীয়তপুরের নড়িয়ায় ৭ লাখ ২০ হাজার টাকাসহ গোলাম মোস্তফা নামের এক পোলিং অফিসারকে আটক করেছে যৌথবাহিনী। তিনি জামায়াতে ইসলামীর কর্মী বলে জানা গেছে।

ভোটের আগের দিন আজ বুধবার বিকেল ৫টার দিকে টাকাসহ তাকে আটক করা হয়। আটকের পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ হাজার টাকা জরিমানা ও দুই বছর কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, নড়িয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের দক্ষিণ বৈশাখী পাড়া এলাকার একটি বাড়িতে কক্ষ ভাড়া নেন শরীয়তপুর-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাহমুদ হোসেন। সেই কক্ষে ১২৭ নং হাজি সৈয়দ আহাম্মেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও পোলিং অফিসার গোলাম মোস্তফা আছেন। গোলাম মোস্তফা জামায়াতে ইসলামী কর্মী এবং তাঁর কাছে থাকা টাকা বিলি করা হবে এমন সংবাদ পাওয়া যায়।

ওই সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অভিযানে যায়। অভিযানে দুটি হ্যান্ডব্যাগে ৭ লাখ ২০ হাজার টাকা, একটি পেনড্রাইভ ও একটি ল্যাপটপসহ গোলাম মোস্তফাকে আটক করা হয়।

নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস বলেন, ‘আমরা খবর পাই, স্থানীয় এক জামায়াত কর্মীর বাড়িতে ব্যাগ ভর্তি টাকা নিয়ে প্রবেশ করেছে কিছু জামায়াত কর্মী। পরে আমরা অভিযান চালিয়ে নগদ ৭ লাখ ২০ হাজার টাকা, কিছু খালি খাম, জামায়াত প্রার্থীর নির্বাচনী লিফলেট ও একটি ল্যাপটপ উদ্ধার করি। অভিযান শেষে গোলাম মোস্তফাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।’ 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাত পরিচয়য়ের এক যুবকের মরদেহ ফেলে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। শুক্রবার বিকেলের দিকে এ ঘটনা হয়। শনিবার বেলা...
ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেওয়া হয়েছিল বিধবা আছিয়া বেগমের (৪৩)। কয়েক দিন পর তাকে ডেকে নেওয়া হয় একটি দোকানে, সেখানে একটি কাগজে টিপসইও নেওয়া হয়। আছিয়ার ধারণা...
দুই সিটি কর্পোরেশনের কার্যক্রম
৯ বছরে মশক নিধনে ঢাকার দুই সিটি খরচ করেছে প্রায় ১ হাজার কোটি টাকা। মশা মারতে কখনো ড্রেনে ছাড়া হয়েছে গাপ্পি মাছ, জলাশয়ে হাঁস ও ব্যাঙাচি। কোথাও ওষুধ ছিটাতে ব্যবহার হয়েছে ড্রোন। এর বাইরে আছে ফগিং,...
নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়ন যুবদলের এক নেতার বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর আমদিয়া ইউনিয়নের বনাইদ...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর